PriyoKhobor-PNG
রবিবার, ১৩ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৯শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ভোর ৫:২৮
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ট্যুরিজম
  12. দেশজুড়ে
  13. ধর্ম
  14. নির্বাচন
  15. প্রবাসের খবর

পাঁচবিবিতে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা কার্যক্রমের উদ্বোধন

দৈনিক গণআওয়াজ
সেপ্টেম্বর ১২, ২০২৬ ৮:৫০ অপরাহ্ণ
| 15
Link Copied!

মোঃ বাবুল হোসেন, জয়পুরহাট জেলা সংবাদদাতাঃ

দেশ ব্যাপি ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ২০২৬ বাস্তবায়নের উপলক্ষে তিন মাস দেশ ব্যাপি বিশেষ কর্মসূচির আওতায় জয়পুরহাটের পাঁচবিবিতেও এ কর্মসূচির শুভ উদ্বোধন করা হয়েছে ।১২ সেপ্টেম্বর শনিবার সকাল ৯ টায় এ উপলক্ষে উপজেলা পরিষদের সম্প্রসারিত ভবনের সভাকক্ষে এক সভা অনুষ্ঠিত হয় । এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার কাশপিয়া তাসরিন । পাঁচবিবি পৌরসভার সহযোগীতায় উপজেলা প্রশাসন আয়োজিত এ সভায় উপস্থিত ছিলেন, মহীপুর স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিক্যাল অফিসার ডাঃ মানসুরা, উপজেলা বিএনপির সভাপতি আলহাজ সাইফুল ইসলাম ডালিম ,সম্পাদক আব্দুল হান্নান চৌধুরী, পৌর বিএনপির আহবায়ক আবু হাসনাত মন্ডল হেলাল, পাঁচবিবি লাল বিহারি সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আতাউর রহমান, বি আর ডিবি সভাপতি সাইদুর রহমান , বালিঘাটা দাখিল মাদ্রাসার ভারপ্রাপ্ত সুপার জয়নাল আবেদীন সহ সরকারি কর্মকর্তা কর্মচারীবৃন্দ ।সভার শুরুতে সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় এ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে মাননীয় প্রধানমন্ত্রীর ভার্চুয়াল বক্তব্য মিলনায়তনে স্থাপিত পর্দায় সরাসরি প্রদর্শন করা হয়।

পরে উপস্থিত অতিথি, স্কাউট, বিডিক্লিন সদস্য সহ নির্বাহী কর্মকর্তা উপজেলা চত্তরে পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু করেন । নির্বাহী কর্মকর্তা বলেন, স্বাস্থ্য সুরক্ষায় শুরুতে নিজ বাড়ি আগে পরিচ্ছন্ন করতে হবে। সকলকে সচেতন হতে হবে । ৩ মাস ব্যাপি পরিচালিত এ কার্যক্রমের আওতায় প্রতি শনিবারে পাঁচবিবিতে পরিচ্ছন্নতা কার্যক্রম চলবে । তিনি সকলকে এ কার্যক্রমে অংশগ্রহণের আহবান জানান।

আরও পড়ুনঃ  নড়াইলের লোহাগড়ায় স্বামীর পুরুষাঙ্গ কাটার অভিযোগে স্ত্রী আটক
আজকের সর্বশেষ সবখবর
  • BD IT HOST

  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন
  • Design & Developed by: BD IT HOST