PriyoKhobor-PNG
রবিবার, ৪ঠা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৯শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ১:৩১
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ট্যুরিজম
  12. দেশজুড়ে
  13. ধর্ম
  14. নির্বাচন
  15. প্রবাসের খবর
শিরোনাম :

মানবিক পুলিশ মামুনকে সম্মাননা দিল পরিবর্তন যুব উন্নয়ন সংস্থা

দৈনিক গণআওয়াজ
সেপ্টেম্বর ১২, ২০২৬ ৩:৩৬ অপরাহ্ণ
| 22
Link Copied!
‎মোঃ নুরুদ্দিন:‎ভোলা প্রতিনিধি:
‎‎ভোলা ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে দায়িত্ব পালন করার পাশাপাশি অসহায় ও দরিদ্র রোগীদের মানবিক সেবা করে প্রশংসিত পুলিশ সদস্য মামুনকে সম্মাননা প্রদান করেছে পরিবর্তন যুব উন্নয়ন সংস্থা।‎দীর্ঘদিন ধরে ভোলা ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে দায়িত্ব পালন করছেন পুলিশ সদস্য মামুন। দায়িত্ব পালনের পাশাপাশি তিনি হাসপাতালের অসহায়, দরিদ্র ও ভারসাম্যহীন রোগীদের প্রতি মানবিক সহায়তার অনন্য দৃষ্টান্ত স্থাপন করে আসছেন। এসব রোগীর দেখাশোনা, খাবার খাওয়ানো, গোসল করানোসহ প্রয়োজনীয় বিভিন্ন কাজে আন্তরিকভাবে সহযোগিতা করে আসছেন তিনি।‎মামুনের এসব মানবিক কর্মকাণ্ড ইতোমধ্যে বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত ও প্রচারিত হয়েছে। তাঁর মানবিক উদ্যোগকে উৎসাহিত করা এবং সমাজে মানবিকতার বার্তা ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে পরিবর্তন যুব উন্নয়ন সংস্থার পক্ষ থেকে তাকে সম্মাননা প্রদান করা হয়।‎সম্মাননা প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পরিবর্তন যুব উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক নেওয়াজ শরীফ, সহ সাংগঠনিক মোঃ রিয়াদ, অর্থ সম্পাদক আব্দুল সাত্তার, সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক মোঃ রাসেল ও নূর নবী নওয়াবসহ অন্যান্যরা ।

‎এ সময় পরিবর্তন যুব উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক নেওয়াজ শরীফ বলেন, মানবিক কাজের মাধ্যমে মানুষের পাশে দাঁড়ানোই প্রকৃত মানবতা। এ ধরনের ভালো কাজ করে যেতে হবে। হয়তো দুনিয়াতে এর প্রতিদান সবসময় পাওয়া যায় না, কিন্তু পরকালে এসব মানবিক কাজের প্রতিদান পাওয়া যাবে। সমাজের মানুষ যদি কোনো মানবিক ব্যক্তিকে যথাযথ সম্মান না-ও দেয়, মহান আল্লাহর কাছে তার সম্মান অবশ্যই রয়েছে।‎তিনি আরও বলেন, সমাজে মানবিক মানুষদের উৎসাহিত করা এবং তাঁদের ভালো কাজগুলো সামনে তুলে ধরা আমাদের সবার দায়িত্ব।মোঃ মামুনের মতো মানুষদের মানবিক কর্মকাণ্ড অন্যদেরও অসহায় মানুষের পাশে দাঁড়াতে অনুপ্রাণিত করবে।‎পরিবর্তন যুব উন্নয়ন সংস্থার পক্ষ থেকে জানানো হয়, সমাজে মানবিক ও স্বেচ্ছাসেবামূলক কাজে অবদান রাখা ব্যক্তিদের স্বীকৃতি ও সম্মাননা প্রদানের মাধ্যমে তরুণদের মানবিক কাজে উৎসাহিত করাই তাদের অন্যতম লক্ষ্য।

আরও পড়ুনঃ  ২০ কোটি টাকার সরকারি খাস জমি নামজারির অভিযোগ /তহশিলদারের বিরুদ্ধে তদন্ত দাবি, এলাকায় তীব্র চাঞ্চল্য
আজকের সর্বশেষ সবখবর
  • BD IT HOST

  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন
  • Design & Developed by: BD IT HOST