
এম,এ রাশেদ,স্টাফ রিপোর্টারঃ
বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার ১৯তম কারামুক্তি দিবস উপলক্ষে বগুড়ার শেরপুরে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।শুক্রবার (১১ সেপ্টেম্বর) বিকেলে বাদ আসর শেরপুর পৌর বিএনপির উদ্যোগে শহরের হযরত শাহ জামাল মাজার জামে মসজিদে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বগুড়া জেলা বিএনপির সাবেক উপদেষ্টা, শেরপুর উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক ও সাবেক পৌর মেয়র আলহাজ জানে আলম খোকা। এ সময় আরও উপস্থিত ছিলেন শেরপুর পৌর বিএনপির সাধারণ সম্পাদক ফিরোজ আহমেদ জুয়েল, যুগ্ম সাধারণ সম্পাদক জসিমউদ্দীন মন্ডল, ছাত্রনেতা রাফি আল আমিনসহ বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
দোয়া মাহফিলে মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। একই সঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্থতা ও দীর্ঘায়ু এবং দেশ ও জনগণের শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করা হয়।
এ সময় দলীয় নেতাকর্মীরা খালেদা জিয়ার রাজনৈতিক জীবন ও দেশের গণতান্ত্রিক আন্দোলনে তাঁর ভূমিকা স্মরণ করেন। পরে দেশ ও জাতির সার্বিক কল্যাণ কামনা করে দোয়ার মাধ্যমে কর্মসূচির সমাপ্তি হয়।


