PriyoKhobor-PNG
শনিবার, ১২ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৮শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ২:৪৮
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ট্যুরিজম
  12. দেশজুড়ে
  13. ধর্ম
  14. নির্বাচন
  15. প্রবাসের খবর

মহানগর নবদিগন্তের উদ্যোগে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান

দৈনিক গণআওয়াজ
সেপ্টেম্বর ১১, ২০২৬ ১০:২২ অপরাহ্ণ
| 18
Link Copied!

আকাশ দাশ সৈকত:

মহানগর নবদিগন্তের উদ্যোগে আজ মহানগর মীর সিরাজুল ইসলাম উচ্চ বিদ্যালয়ে সদ্য প্রকাশিত সেকেন্ডারি স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়েছে। শুক্রবার দুপুর তিনটায় আয়োজিত অনুষ্ঠানে কৃতী শিক্ষার্থীদের হাতে সম্মাননা ক্রেস্ট ও উপহার তুলে দেওয়া হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ম্যাগি এন্ড লিজ কর্পোরেশনের চেয়ারম্যান জনাব এনামুল আজিজ চৌধুরী লিটন, এছাড়াও বিশেষ অতিথি হিসেবে চট্টগ্রাম উত্তর জেলা শিবিরের সাবেক সভাপতি জনাব সাজিদ চৌধুরী,মহানগর ৩নং ওয়ার্ডের সভাপতি বিএনপি জনাব নুরছাফা সাবু এবং মহানগর ডা.মানিক ফাউন্ডেশন এর প্রতিষ্ঠাতা ডা.মানিক লাল দাস গুপ্ত, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষকসহ আরও অনেক বিশিষ্ট ব্যক্তিবর্গ।

এই সময় বক্তারা বলেন, শিক্ষার্থীদের এই সাফল্য শুধু তাদের পরিবার নয়, পুরো এলাকার জন্য গর্বের বিষয়। কঠোর পরিশ্রম, অধ্যবসায় ও অভিভাবক-শিক্ষকদের সহযোগিতার কারণেই তারা এই অর্জন করতে সক্ষম হয়েছে। ভবিষ্যতেও নিজেদের মেধা ও যোগ্যতা কাজে লাগিয়ে দেশ ও সমাজের কল্যাণে ভূমিকা রাখার জন্য শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান তারা।

আরও পড়ুনঃ  তাড়াইলে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ পালিত
আজকের সর্বশেষ সবখবর
  • BD IT HOST

  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন
  • Design & Developed by: BD IT HOST