PriyoKhobor-PNG
রবিবার, ১৩ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৯শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ৩:৫৫
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ট্যুরিজম
  12. দেশজুড়ে
  13. ধর্ম
  14. নির্বাচন
  15. প্রবাসের খবর

নওগাঁয় ৭ম কাব ক্যাম্পুরীর শুভ উদ্বোধন

দৈনিক গণআওয়াজ
সেপ্টেম্বর ১১, ২০২৬ ৭:১৬ অপরাহ্ণ
| 12
Link Copied!

এস এ বিপ্লব, স্টাফ রিপোর্টারঃ

‘অদম্য অগ্রযাত্রায় স্মার্ট কাব স্কাউট’—এই স্লোগানকে সামনে রেখে নওগাঁয় শুরু হয়েছে ৫দিন ব্যাপী ৭ম জেলা কাব ক্যাম্পুরী।শুক্রবার (১১সেপ্টেম্বর) সকালে বিয়াম ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজ চত্বরে প্রধান অতিথি হিসেবে কাব ক্যাম্পুরী উদ্বোধন করেন নওগাঁ-৫ (সদর) আসনের সাংসদ জাহিদুল ইসলাম ধলু।উদ্বোধনী অনুষ্ঠানে বাংলাদেশ স্কাউটস নওগাঁ জেলার সভাপতি জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম সভাপতিত্ব করেন। এসময় প্রশাসনের কর্মকর্তা, রাজনৈতিক ব্যক্তিবর্গ, স্কাউট নেতৃবৃন্দ ও শিক্ষকরা উপস্থিত ছিলেন।উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি তার বক্তব্যে কাব স্কাউটদের শৃঙ্খলা, দেশপ্রেম এবং মানবিক গুণাবলী অর্জনের ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, ‘স্মার্ট বাংলাদেশ গড়তে কাব স্কাউটদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে।’

আয়োজকরা জানান, এই ক্যাম্পুরীতে নওগাঁ জেলার ৬০টি শিক্ষা প্রতিষ্ঠানের ৪৮০জন কাব স্কাউট এবং স্কাউটার অংশ নিয়েছেন। ৫ দিনব্যাপী এই আয়োজনে কাব স্কাউটদের জন্য বিভিন্ন ধরণের শারীরিক, মানসিক ও বুদ্ধিবৃত্তিক দক্ষতা অর্জনের কার্যক্রম রাখা হয়েছে।

 

আরও পড়ুনঃ  পাইকগাছায় বিদ্যুৎ স্পৃষ্টে মৃত দিনমজুরের পরিবার দিশেহারা ; ময়না তদন্তের কাজে বাঁধা ও মারপিটের অভিযোগে ঘের মালিক সহ মৃতের স্বজনদের বিরুদ্ধে পুলিশের মামলা 
আজকের সর্বশেষ সবখবর
  • BD IT HOST

  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন
  • Design & Developed by: BD IT HOST