PriyoKhobor-PNG
শুক্রবার, ১১ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৭শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, সকাল ৭:০০
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ট্যুরিজম
  12. দেশজুড়ে
  13. ধর্ম
  14. নির্বাচন
  15. প্রবাসের খবর

বগুড়ায় র‍্যাব-১২’র অভিযানে সিহাব হোসেন ওরফে পিয়াস আটক

দৈনিক গণআওয়াজ
সেপ্টেম্বর ১০, ২০২৬ ১১:০৪ অপরাহ্ণ
| 34
Link Copied!

এম,এ রাশেদ,স্টাফ রিপোর্টারঃ

বগুড়ায় মাদক মামলায় এক বছরের সশ্রম কারাদণ্ডে দণ্ডিত ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি মো. সিহাব হোসেন ওরফে পিয়াসকে (৩২) গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-১২-এর সিপিএসসি বগুড়া।
বুধবার (৯ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টা ৫০ মিনিটের দিকে বগুড়া সদর থানার নামাজগড় গোরস্থান এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।গ্রেপ্তার সিহাব হোসেন বগুড়া সদর উপজেলার মধ্যপালশা এলাকার মো. রতন শেখের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজর এড়িয়ে আত্মগোপনে ছিলেন বলে জানিয়েছে র‌্যাব।র‌্যাব-১২ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সিপিএসসি বগুড়া জানতে পারে, জিআর মামলা নং-৪০৭/২০ (সদর), প্রসেস নং-১৮১/২০২৬-এর একটি মাদক মামলায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) ধারার ১০(ক) অনুযায়ী সিহাব হোসেনকে এক বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। আদালতের রায়ে দণ্ডিত হওয়ার পর তিনি গ্রেপ্তার এড়াতে আত্মগোপনে ছিলেন।গোপন সংবাদের ভিত্তিতে তার অবস্থান নিশ্চিত হওয়ার পর র‌্যাব-১২-এর সিপিএসসি বগুড়ার একটি বিশেষ আভিযানিক দল নামাজগড় গোরস্থান এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানের একপর্যায়ে সিহাব হোসেনকে গ্রেপ্তার করা হয়।র‌্যাব জানায়, গ্রেপ্তার আসামির বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাকে বগুড়া সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

র‌্যাব-১২-এর পক্ষ থেকে বলা হয়েছে, মাদকসহ বিভিন্ন অপরাধে জড়িত পলাতক ও ওয়ারেন্টভুক্ত আসামিদের আইনের আওতায় আনতে তাদের অভিযান অব্যাহত রয়েছে। জননিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ভবিষ্যতেও এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে।

আরও পড়ুনঃ  জীবননগর মাদক মামলার ওয়ারেন্টভুক্ত ৪ আসামী গ্রেফতার
আজকের সর্বশেষ সবখবর
  • BD IT HOST

  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন
  • Design & Developed by: BD IT HOST