PriyoKhobor-PNG
, , ,
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ট্যুরিজম
  12. দেশজুড়ে
  13. ধর্ম
  14. নির্বাচন
  15. প্রবাসের খবর

পাঁচবিবিতে ঘরের তীরের সঙ্গে ঝুলছিল কিশোরীর মরদেহ

দৈনিক গণআওয়াজ
সেপ্টেম্বর ১০, ২০২৬ ৩:২৭ অপরাহ্ণ
| 21
Link Copied!

জয়পুরহাট জেলা সংবাদদাতাঃ

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার ধরঞ্জী ইউনিয়নের দৈবকন্দনপুর গ্রামে উম্মে আম্মারা (১৬) নামে এক কিশোরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সকালে নিজ শয়নকক্ষের ঘরের তীরের সঙ্গে গলায় রশি পেঁচানো অবস্থায় তার মরদেহ উদ্ধার করে পুলিশ।আম্মারা উপজেলার দৈবকন্দনপুর গ্রামের মো. আনিসুর রহমানের মেয়ে।পরিবার সূত্রে জানা যায়, বুধবার (৯ সেপ্টেম্বর) রাত আনুমানিক ১০টার দিকে উম্মে আম্মারা তার ছোট বোন মোছা. আমেনা খাতুনকে সঙ্গে নিয়ে প্রতিদিনের মতো ঘুমাতে যায়। রাতের কোনো একসময় সে গলায় রশি পেঁচিয়ে ঘরের তীরের সঙ্গে ঝুলে পড়ে বলে ধারণা করা হচ্ছে।
সকালে আনুমানিক ৬টার দিকে ছোট বোন আমেনা ঘুম থেকে উঠে বোনকে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে চিৎকার দিলে পরিবারের লোকজন দ্রুত ঘরে গিয়ে রশি কেটে তাকে নিচে নামায়।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরন করেন।
পাঁচবিবি থানার অফিসার ইনচার্জ তামবিরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন এঘটনায় ইউডি মামলা হয়েছে।

আরও পড়ুনঃ  মুন্সিগঞ্জ শিলই ইউপি চেয়ারম্যান পদে লড়তে চান বিএনপি নেতা জাকির জমাদার। 
আজকের সর্বশেষ সবখবর
  • BD IT HOST

  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন
  • Design & Developed by: BD IT HOST