
মোঃ বাবুল হোসেন,জয়পুরহাট প্রতিনিধি:
জয়পুরহাটের আক্কেলপুরে নিজ বাড়ির দ্বিতীয় তলা থেকে মো. মিনহাজ (১৮) নামে এক তরুণের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে উপজেলার গোপীনাথপুর ইউনিয়নের চাপাগাছি হরিপুর গ্রামে এ ঘটনা ঘটে।নিহত মিনহাজ ওই গ্রামের মো. ওয়াহেদ আলীর ছেলে।পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার সন্ধ্যার দিকে পরিবারের সদস্যদের অগোচরে মাটির তৈরি দুইতলা বাড়ির দ্বিতীয় তলায় যান মিনহাজ। কিছুক্ষণ পর পরিবারের লোকজন তাকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে বাড়ির দ্বিতীয় তলায় গিয়ে আড়ার সঙ্গে কাপড় পেঁচানো অবস্থায় তাকে ঝুলতে দেখেন পরিবারের সদস্যরা।পরে বিষয়টি স্থানীয়দের জানানো হলে তারা পুলিশে খবর দেন। খবর পেয়ে আক্কেলপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।নিহতের বাবা মো. ওয়াহেদ আলী জানান, মিনহাজ আগে ঢাকায় থাকতেন। প্রায় দুই মাস আগে তিনি বাড়িতে ফিরে আসেন। এরপর থেকে মাঝে মধ্যে রাজমিস্ত্রির কাজ করতেন।গোপীনাথপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. হাবিবুর রহমান জানান, মিনহাজ মানসিকভাবে কিছুটা অসুস্থ ছিলেন।


