PriyoKhobor-PNG
বুধবার, ১৬ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ৯:১৩
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ট্যুরিজম
  12. দেশজুড়ে
  13. ধর্ম
  14. নির্বাচন
  15. প্রবাসের খবর

রাজশাহী সীমান্তে বিজিবি’র অভিযানে বিপুল পরিমান ট্যাপেন্টাডল ট্যাবলেট জব্দ

দৈনিক গণআওয়াজ
সেপ্টেম্বর ৯, ২০২৬ ১:৫৯ অপরাহ্ণ
| 20
Link Copied!

মোঃ সোহেল রানা রাজশাহী:

মহাপরিচালক, বর্ডার গার্ড বাংলাদেশ এর দিক নির্দেশনা অনুযায়ী সীমান্ত দিয়ে যাতে অবৈধভাবে চোরাচালানী মালামাল, মাদকদ্রব্য কিংবা অবৈধ অনুপ্রবেশ করতে না পারে, সে লক্ষ্যে রাজশাহী ব্যাটালিয়ন (১ বিজিবি) এর সীমান্ত এলাকায় বিজিবি সদস্যগণ কঠোর গোয়েন্দা নজরদারি ও টহল তৎপরতা বৃদ্ধি করে পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করছে।এরই ধারাবাহিকতায় গত ০৮ সেপ্টেম্বর ২০২৬ তারিখ আনুমানিক ২০৩৫ ঘটিকায় রাজশাহী ব্যাটালিয়ন (১ বিজিবি) এর অধিনস্থ খিদিরপুর বিওপি’র আভিযানিক দল গোপন তথ্যের ভিত্তিতে জানতে পারে যে, কাটাখালী থানাধীন পূর্ব বাতান নামক এলাকা দিয়ে মাদকদ্রব্যের একটি চালান বাংলাদেশে প্রবেশ করবে। উক্ত তথ্যের ভিত্তিতে বিজিবি’র টহল দল তাৎক্ষনিক ঘটনাস্থলে পৌঁছে জঙ্গলের মধ্যে ওৎ পেতে থাকে। দীর্ঘসময় ওৎ পেতে থাকার পর টহল দল দেখতে পায় যে, একজন মাদক কারবারী আন্তর্জাতিক সীমানা অতিক্রম করে বাংলাদেশে প্রবেশ করছে। তৎক্ষনাৎ তাকে ধরার জন্য ধাওয়া করলে তার নিকট থাকা একটি ছোট ব্যাগ ফেলে পালিয়ে যায়।

পরবর্তীতে বিজিবি’র টহল দল কর্তৃক ব্যাগটি খুললে তার মধ্য হতে ১৫৯৬ পিস ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট (মালিকবিহীন) জব্দ করতে সক্ষম হয়। জব্দকৃত মাদকদ্রব্য কাটাখালী থানায় জমা দেয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন।এ বিষয়ের সাথে জড়িত সংশ্লিষ্ট চোরাকারবারীকে শনাক্তকরণ এবং তার বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা নিতে বিজিবি কর্তৃক গোয়েন্দা তৎপরতা অব্যাহত রেখেছে।

আরও পড়ুনঃ  যশোরে চিহ্নিত মাদক কারবারি জলিলসহ আটক-৪, বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার
আজকের সর্বশেষ সবখবর
  • BD IT HOST

  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন
  • Design & Developed by: BD IT HOST