PriyoKhobor-PNG
বৃহস্পতিবার, ১০ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৬শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ৩:৪৫
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ট্যুরিজম
  12. দেশজুড়ে
  13. ধর্ম
  14. নির্বাচন
  15. প্রবাসের খবর

স্বচ্ছ প্রক্রিয়ায় রাজারহাটে গাছ নিলাম সর্বোচ্চ দরদাতা জাকির হোসেন খান

দৈনিক গণআওয়াজ
সেপ্টেম্বর ৮, ২০২৬ ৮:০০ অপরাহ্ণ
| 23
Link Copied!

কুড়িগ্রাম প্রতিনিধি, রতন রায়:

কুড়িগ্রামের রাজারহাট উপজেলার ৪ নম্বর চাকিরপশা ইউনিয়ন পরিষদ চত্বরে সরকারি মালিকানাধীন ৬৯টি গাছের নিলাম সম্পন্ন হয়েছে। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সকাল ১১টায় উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) তানজিলা তাসনিমের প্রত্যক্ষ তত্ত্বাবধানে এ নিলাম কার্যক্রম শুরু হয়।নিলামে মোট পাঁচজন দরদাতা অংশগ্রহণ করেন। নিয়ম অনুযায়ী তিন দফা ডাকের মাধ্যমে নিলাম শেষে সর্বোচ্চ দরদাতা হিসেবে জাকির হোসেন খান ৩ লাখ ২৭ হাজার ৫০০ টাকায় গাছগুলো ক্রয়ের প্রস্তাব দেন। এর সঙ্গে সরকারি ভ্যাট ও কর বাবদ ৮১ হাজার ৯৭৫ টাকা যুক্ত হওয়ায় তিনি মোট ৪ লাখ ৯ হাজার ৪৭৫ টাকা নগদ জমা প্রদান করেন।উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, সম্পূর্ণ স্বচ্ছ ও নিয়মতান্ত্রিক প্রক্রিয়ায় এই নিলাম সম্পন্ন হওয়ায় সংশ্লিষ্টরা সন্তোষ প্রকাশ করেছেন। ইউএনও তানজিলা তাসনিম বলেন, ‘সরকারি সম্পদের যথাযথ মূল্যায়ন ও জবাবদিহি নিশ্চিত করতেই এই নিলাম করা হয়েছে। প্রাপ্ত অর্থ সরাসরি রাজস্ব খাতে যাবে।’

স্থানীয়রা মনে করছেন, নিলামে অংশগ্রহণকারীদের মধ্যে প্রতিযোগিতা থাকায় সরকারি আয় বাড়ানো সম্ভব হয়েছে। প্রশাসনের উদ্যোগে ভবিষ্যতেও এ ধরনের স্বচ্ছ কার্যক্রম অব্যাহত রাখার আশা ব্যক্ত করেছেন তারা।

আরও পড়ুনঃ  তালায় ইউপি সদস্য'র নাক ভেঙে দিল যুবদল নেতা!
আজকের সর্বশেষ সবখবর
  • BD IT HOST

  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন
  • Design & Developed by: BD IT HOST