PriyoKhobor-PNG
বৃহস্পতিবার, ১৭ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ১২:৫২
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ট্যুরিজম
  12. দেশজুড়ে
  13. ধর্ম
  14. নির্বাচন
  15. প্রবাসের খবর

বগুড়া শেরপুরে মাদকবিরোধী অভিযানে ৩ জন গ্রেপ্তার, এক বছর করে কারাদণ্ড

দৈনিক গণআওয়াজ
সেপ্টেম্বর ৮, ২০২৬ ৭:০১ অপরাহ্ণ
| 26
Link Copied!

‎ এম,এ রাশেদ,স্টাফ রিপোর্টারঃ

বগুড়ার শেরপুরে মাদকবিরোধী বিশেষ অভিযানে গাঁজাসহ তিন ব্যক্তিকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের প্রত্যেককে এক বছর করে বিনাশ্রম কারাদণ্ড ও ১৯০ টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়েছে।‎মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) দুপুর আড়াইটার দিকে বগুড়া জেলার শেরপুর উপজেলার বাগড়া কলোনী গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়।‎মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, বগুড়ার ‘ক’ সার্কেলের একটি আভিযানিক দল শেরপুর উপজেলার বাগড়া কলোনী গ্রামের বিভিন্ন স্থানে মাদকবিরোধী অভিযান চালায়। এ সময় শেরপুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আব্দুল্লাহ আল মামুনের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের অভিযানে আসামিদের নিজ নিজ বসতবাড়ি থেকে ১৫ গ্রাম গাঁজাসহ তিনজনকে আটক করা হয়।‎গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—বাগড়া কলোনী গ্রামের আব্দুস সালামের ছেলে মো. বাবর আলী (৩৫), নুর হোসেনের ছেলে মো. এনামুল হক (৩২) এবং খালেকের ছেলে মো. মাসুম (৫০)।‎অভিযানসংশ্লিষ্ট সূত্রে জানা যায়, মাদকবিরোধী নিয়মিত তৎপরতার অংশ হিসেবে ডিএনসি, বগুড়ার ‘ক’ সার্কেলের সদস্যরা এ অভিযান পরিচালনা করেন। অভিযানে গাঁজা উদ্ধারের পর ঘটনাস্থলেই ভ্রাম্যমাণ আদালত বসিয়ে গ্রেপ্তার তিন ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়।‎ভ্রাম্যমাণ আদালত তাদের প্রত্যেককে এক বছর করে বিনাশ্রম কারাদণ্ড এবং ১৯০ টাকা করে অর্থদণ্ড প্রদান করেন। আদালতের নির্দেশনা অনুযায়ী উদ্ধার করা ১৫ গ্রাম গাঁজা ঘটনাস্থলেই ধ্বংস করা হয়।

‎মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা জানান, মাদকের বিস্তার রোধে এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হবে। বিশেষ করে তরুণ ও যুবসমাজকে মাদকের ভয়াবহতা থেকে দূরে রাখতে আইন প্রয়োগের পাশাপাশি সামাজিক সচেতনতা বৃদ্ধির ওপরও গুরুত্ব দেওয়া হচ্ছে।‎মাদকমুক্ত সমাজ গঠনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি পরিবার ও সমাজের প্রতিটি স্তরের মানুষকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানানো হয়েছে।

আরও পড়ুনঃ  ব্রাহ্মণবাড়িয়ায় ১০০ লিটার চোলাইমদ ও ২১৫০ লিটার ওয়াশ উদ্ধার, কারবারি পলাতক।
আজকের সর্বশেষ সবখবর
  • BD IT HOST

  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন
  • Design & Developed by: BD IT HOST