PriyoKhobor-PNG
সোমবার, ২৮শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৩ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, দুপুর ২:৫৭
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ট্যুরিজম
  12. দেশজুড়ে
  13. ধর্ম
  14. নির্বাচন
  15. প্রবাসের খবর

বোয়ালমারীতে পুকুরের পানিতে ডুবে কিশোরের মৃত্যু

দৈনিক গণআওয়াজ
সেপ্টেম্বর ৮, ২০২৬ ১১:০৪ পূর্বাহ্ণ
| 19
Link Copied!

মুশফিকুর রহমান, বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি:

ফরিদপুরের বোয়ালমারীতে পুকুরের পানিতে ডুবে রাহুল বিশ্বাস (১৫) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে।সোমবার (৭ সেপ্টেম্বর) বিকেল ৪টার দিকে পৌরসভার স্টেডিয়াম (জর্জ একাডেমির খেলার মাঠ) সংলগ্ন একটি পুকুর থেকে তার মরদেহ উদ্ধার করেন স্বজনরা।নিহত রাহুল বিশ্বাস পৌরসভার দক্ষিণ শিবপুর গ্রামের বাসিন্দা কামাল বিশ্বাসের মেঝো ছেলে। সে স্থানীয় একটি ভাঙারির দোকানে কাজ করত।স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, সোমবার বেলা সাড়ে ১১টার দিকে বৃষ্টির মধ্যেই বাড়ি থেকে বের হয় রাহুল। দীর্ঘ সময় পার হলেও বাড়িতে ফিরে না আসায় পরিবারের সদস্যরা উদ্বিগ্ন হয়ে পড়েন। পরে স্বজনরা আশপাশের বিভিন্ন স্থানে তার খোঁজ শুরু করেন।খোঁজাখুঁজির একপর্যায়ে স্টেডিয়াম মাঠসংলগ্ন পুকুরে তল্লাশি চালানো হয়। বিকেল ৪টার দিকে স্বজনরা পুকুরের পানিতে রাহুলের মরদেহ দেখতে পান। পরে তাকে পানি থেকে উদ্ধার করে বাড়িতে নিয়ে যাওয়া হয়।রাহুলের বাবা কামাল বিশ্বাস বলেন, সকালে তিনি দোকানে ছিলেন। পরে দোকান বন্ধ করে বাড়িতে এসে বিশ্রাম নিচ্ছিলেন। ঘুম থেকে ওঠার পর ছেলেকে দেখতে না পেয়ে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন। পরে স্টেডিয়ামের পাশের পুকুর থেকে ছেলের মরদেহ উদ্ধার করা হয়। তার ছেলে মৃগী রোগে আক্রান্ত ছিল বলেও জানান তিনি।

বোয়ালমারী থানার পরিদর্শক (তদন্ত) সাইদুর রহমান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়।প্রাথমিকভাবে পানিতে ডুবে তার মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

আরও পড়ুনঃ  বর্জ্যবাহী ট্রাক চাপায় ছাত্রদল-যুবদল ২ নেতা নিহত
আজকের সর্বশেষ সবখবর
  • BD IT HOST

  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন
  • Design & Developed by: BD IT HOST