PriyoKhobor-PNG
শনিবার, ১৯শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৪ঠা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ১০:৩০
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ট্যুরিজম
  12. দেশজুড়ে
  13. ধর্ম
  14. নির্বাচন
  15. প্রবাসের খবর

নওগাঁর রাণীনগরে শিশু ধর্ষণের চেষ্টা‌‌- ব্যবসায়ী গ্রেফতার 

দৈনিক গণআওয়াজ
সেপ্টেম্বর ৮, ২০২৬ ৯:০৫ পূর্বাহ্ণ
| 22
Link Copied!

এস এ বিপ্লব, স্টাফ রিপোর্টারঃ

নওগাঁর রাণীনগর উপজেলার পারইল প্রাথমিক বিদ্যালয়ের এক শিক্ষার্থী দোকানে খাবার জিনিস কিনতে গিয়ে ধর্ষণচেষ্টার শিকার হয়েছে।সোমবার (৭সেপ্টেম্বর) বেলা ১১ ঘটিকার দিকে উপজেলার পারইল বাজারে এ ঘটনাটি ঘটে। এ ঘটনায় মোজাম্মেল হক মজা (৭০) নামে এক মুদি ব্যবসায়ীকে আটক করেছেন স্থানীয় জনতা। পরবর্তীতে তাকে পুলিশে সোপর্দ করা হয় এবং পুলিশ সেখান থেকে তাকে থানায় নিয়ে যায়।

 

আটককৃত মোজাম্মেল হক মজা পারইল হাটখোলা পাড়ার মৃত আব্দুল প্রামানিকের ছেলে বলে জানা যায়।

 

স্থানীয় সূত্রে জানা যায়, ভুক্তভোগী ওই শিক্ষার্থী (৯) স্থানীয় পারইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণীর ছাত্রী। প্রতিদিনের ন্যায় সোমবার সকালে সে স্কুলে যায়। আনুমানিক বেলা ১১ ঘটিকার দিকে স্কুল থেকে পাশে মোজাম্মেল হক মজার দোকানে খাবার জিনিস কিনতে যায়। এ সময় ওই শিক্ষার্থীকে দোকানের ভেতরে নিয়ে ধর্ষণচেষ্টা চালায় ব্যবসায়ী মোজাম্মেল হক মজা। এ সময় শিশুটি চিৎকার করতে লাগলে স্থানীয় লোকজন এসে মজাকে আটক করে ভুক্তভোগী শিক্ষার্থীকে উদ্ধার করে।

এবিষয়ে রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ জাকারিয়া মন্ডল বলেন, খবর পেয়ে ব্যবসায়ী মজাকে আটক করে পুলিশ থানায় নিয়ে এসেছে। এ ঘটনায় থানায় ধর্ষণচেষ্টার আইনি ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

 

আরও পড়ুনঃ  শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবি’র অভিযানে ৬৬ বোতল এসকাফ সিরাপ জব্দ
আজকের সর্বশেষ সবখবর
  • BD IT HOST

  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন
  • Design & Developed by: BD IT HOST