PriyoKhobor-PNG
, , ,
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ট্যুরিজম
  12. দেশজুড়ে
  13. ধর্ম
  14. নির্বাচন
  15. প্রবাসের খবর

৪৫ বছরেও ভাগ্য ফেরেনি তাড়াইলের ১২ ইবতেদায়ী মাদরাসার

দৈনিক গণআওয়াজ
সেপ্টেম্বর ৭, ২০২৬ ৮:১৮ অপরাহ্ণ
| 23
Link Copied!
আল-মামুন খান, স্টাফ রিপোর্টারঃ
টিনের চাল ফুটো। বৃষ্টির পানি পড়ে শ্রেণিকক্ষে। কোথাও ভাঙা বেঞ্চ, কোথাও নেই পর্যাপ্ত শ্রেণিকক্ষ। তবুও থেমে নেই পাঠদান। কারণ, এই মাদরাসাগুলোই হাওর ও প্রত্যন্ত এলাকার অনেক শিশুর ধর্মীয় ও প্রাথমিক শিক্ষার অন্যতম ভরসা। কিন্তু প্রশ্ন হলো—প্রায় ৪৫ বছর ধরে শিক্ষা দিয়ে আসা এসব প্রতিষ্ঠানের শিক্ষকরা আর কতদিন বিনা বেতনে পড়াবেন?কিশোরগঞ্জের তাড়াইল উপজেলার সাতটি ইউনিয়নে থাকা ১২টি স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসার বাস্তবতা এখন এমনই। সরকারি স্বীকৃতি ও রেজিস্ট্রেশন থাকার পরও প্রতিষ্ঠানগুলো এখনো পূর্ণাঙ্গ এমপিওভুক্তির আওতায় আসেনি। ১২টির মধ্যে মাত্র তিনটি সীমিত ভাতা সুবিধা পেলেও বাকি নয়টি প্রতিষ্ঠান চলছে স্থানীয় মানুষের সহযোগিতা ও শিক্ষকদের ব্যক্তিগত প্রচেষ্টায়।সরকারি সুযোগ-সুবিধার অভাবে শিক্ষকরা যেমন আর্থিক সংকটে রয়েছেন, তেমনি অবকাঠামো, উপবৃত্তি, প্রশিক্ষণ ও শিক্ষা উপকরণের ঘাটতিতেও ভুগছে শিক্ষার্থীরা। ফলে প্রত্যন্ত অঞ্চলের দরিদ্র পরিবারের শিশুদের শিক্ষা ধরে রাখার যে উদ্যোগ চার দশক আগে নেওয়া হয়েছিল, সেটিই এখন টিকে থাকার লড়াইয়ে পরিণত হয়েছে।স্বীকৃতি আছে, নেই নিশ্চয়তা স্থানীয়দের উদ্যোগে ১৯৮০ থেকে ১৯৮২ সালের মধ্যে প্রতিষ্ঠিত এসব মাদরাসার উদ্দেশ্য ছিল হাওরাঞ্চল ও প্রত্যন্ত এলাকার শিশুদের ধর্মীয় শিক্ষার পাশাপাশি প্রাথমিক ও সাধারণ শিক্ষার সুযোগ তৈরি করা।দীর্ঘদিন ধরে শিক্ষকরা দায়িত্ব পালন করে এলেও সরকারি আর্থিক সহায়তা না থাকায় প্রতিষ্ঠানগুলোর অবস্থা নাজুক হয়ে পড়েছে। এদিকে স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসার জন্য ২০২৫ সালে নতুন এমপিও নীতিমালাও জারি হয়েছে।তাহলে তাড়াইলের এই ১২টি প্রতিষ্ঠানের ক্ষেত্রে প্রশ্ন উঠছে—নীতিমালার আলোকে তাদের এমপিওভুক্তির সম্ভাবনা কোথায়, আর বাস্তবায়নের পথে বাধা কী?সংসদ সদস্যের সুপারিশ, এরপর কী?তাড়াইলের ১২টি স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসাকে এমপিওভুক্তি ও জাতীয়করণের আওতায় আনার দাবিতে গত ১৪ জুলাই ২০২৬ কিশোরগঞ্জ-৩ (করিমগঞ্জ-তাড়াইল) আসনের সংসদ সদস্য ড. মুহাম্মদ ওসমান ফারুক শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলনের কাছে বিশেষ বিবেচনার জন্য সুপারিশ করেছেন।সুপারিশপত্রে এসব প্রতিষ্ঠানের দীর্ঘদিনের শিক্ষা কার্যক্রম, স্বীকৃতি এবং শিক্ষকদের ত্যাগের বিষয়টি তুলে ধরে দ্রুত সরকারি সুযোগ-সুবিধার আওতায় আনার অনুরোধ জানানো হয়।কিন্তু স্থানীয়দের প্রশ্ন—সুপারিশের পর পরবর্তী পদক্ষেপ কী? ফাইল কি শুধু দপ্তর বদলাচ্ছে, নাকি বাস্তবে এগোচ্ছে এমপিওভুক্তির প্রক্রিয়া?একটি মাদরাসার চিত্রই যেন পুরো সংকটের প্রতিচ্ছবি জাওয়ার ইউনিয়নের ছনাটি স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসার প্রধান শিক্ষক রুহুল আমিনের কথায় উঠে এসেছে বাস্তব চিত্র।তিনি বলেন, অবকাঠামোগত সমস্যার কারণে টিনের ঘরে পাঠদান করতে হচ্ছে। বৃষ্টি হলে শ্রেণিকক্ষে পানি পড়ে। অনেক সময় ক্লাস বন্ধ রাখতে হয়।তার অভিযোগ, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মতো এসব মাদরাসার শিক্ষার্থীরা বিনামূল্যে বই ও উপবৃত্তির পর্যাপ্ত সুবিধা পায় না। শিক্ষকদের জন্যও নেই পর্যাপ্ত সরকারি প্রশিক্ষণের সুযোগ।রুহুল আমিন বলেন, “আমরা সরকারের সব নিয়ম মেনে পাঠদান করে আসছি। কয়েকবার প্রয়োজনীয় কাগজপত্র ও ফাইল জমা দিয়েছি। কিন্তু বছরের পর বছর পার হলেও কার্যকর কোনো সাড়া পাইনি। বেতন-ভাতা না থাকায় অনেক শিক্ষক সংসার চালাতে না পেরে পেশা ছেড়ে দিচ্ছেন।”বেতন নেই, তবু ক্লাস বন্ধ নেই
বাংলাদেশ স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা শিক্ষক ঐক্যফ্রন্টের তাড়াইল উপজেলা শাখার সভাপতি ও রাউতি স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসার প্রধান শিক্ষক আবু সাঈদ মোহাম্মদ আবদুস সবুর বলেন, সরকারি সুযোগ-সুবিধা না থাকায় অনেক দরিদ্র অভিভাবক সন্তানদের এসব প্রতিষ্ঠান থেকে সরিয়ে নিচ্ছেন।তার ভাষ্য, শিক্ষকরা দীর্ঘদিন ধরে বিনা বেতনে পাঠদান করছেন। এ অবস্থা চলতে থাকলে একসময় অনেক প্রতিষ্ঠান বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে।তিনি বলেন, হাওর ও প্রত্যন্ত অঞ্চলের শিশুদের ধর্মীয় ও সাধারণ শিক্ষার সুযোগ নিশ্চিত করতে হলে এসব প্রতিষ্ঠানকে দ্রুত সরকারি সুযোগ-সুবিধার আওতায় আনা প্রয়োজন।
কর্তৃপক্ষ বলছে, পাঠানো হচ্ছে তথ্য
তাড়াইল উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. আহসানুল জাহীদ বলেন, স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসাগুলো সরেজমিনে পরিদর্শন করে প্রতিষ্ঠানগুলোর তালিকা ও প্রয়োজনীয় কাগজপত্র অধিদপ্তরে পাঠানো হচ্ছে।সরকার নতুন করে এমপিও দেওয়ার ঘোষণা দিলে তাড়াইলের এসব প্রতিষ্ঠানকে অগ্রাধিকার দেওয়ার জন্য অনুরোধ জানানো হবে বলেও জানান তিনি।এদিকে মাদরাসা শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইটে স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসার এমপিও নীতিমালা-২০২৫ এবং ২০২৬ সালের এমপিও সংক্রান্ত তথ্য প্রকাশিত রয়েছে।
শেষ পর্যন্ত প্রশ্ন একটাই—আর কত অপেক্ষা?
চার দশকের বেশি সময় ধরে শিক্ষা কার্যক্রম চালিয়ে যাওয়া এসব প্রতিষ্ঠানের শিক্ষকরা এখনো নিশ্চিত নন তাদের নিয়মিত বেতন-ভাতা কবে মিলবে। অন্যদিকে সরকারি সহায়তার অভাবে শিক্ষার্থীরাও বঞ্চিত হচ্ছে নানা সুযোগ-সুবিধা থেকে।স্থানীয় সচেতন মহলের দাবি, শুধু সুপারিশ বা তালিকাভুক্তির মধ্যে সীমাবদ্ধ না রেখে প্রতিষ্ঠানগুলোর বাস্তব অবস্থা যাচাই করে যোগ্য প্রতিষ্ঠানগুলোকে দ্রুত এমপিওভুক্তির আওতায় আনতে হবে।কারণ, একটি টিনের ঘরে শুধু একটি ক্লাসই হয় না—সেখানে প্রত্যন্ত এলাকার বহু শিশুর ভবিষ্যৎ গড়ে ওঠে।
তাড়াইলের ১২টি স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসার সামনে এখন তাই একটাই প্রশ্ন—প্রায় ৪৫ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে কবে মিলবে সরকারি স্বীকৃতির পূর্ণ সুফল?
আরও পড়ুনঃ  নেত্রকোণায় ২টি ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠানে ৮টি ক্লাব উদ্বোধন 
আজকের সর্বশেষ সবখবর
  • BD IT HOST

  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন
  • Design & Developed by: BD IT HOST