PriyoKhobor-PNG
সোমবার, ৭ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৩শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ৯:০৩
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ট্যুরিজম
  12. দেশজুড়ে
  13. ধর্ম
  14. নির্বাচন
  15. প্রবাসের খবর

নওগাঁয় জাল টাকা সহ স্টুডিও ব্যবসায়ী গ্রেফতার

দৈনিক গণআওয়াজ
সেপ্টেম্বর ৭, ২০২৬ ৮:১১ অপরাহ্ণ
| 7
Link Copied!

এস এ বিপ্লব নওগাঁ:

নওগাঁয় জাল টাকা তৈরীর অভিযোগে একটি ডিজিটাল স্টুডিওতে অভিযান চালিয়ে ৪৭ হাজার টাকার জাল নোটসহ একজনকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি’র) একটি চৌকস দল।এ সময় জাল টাকা তৈরির কাজে ব্যবহৃত কম্পিউটার, সিপিইউ, কালার প্রিন্টার ও স্ক্যানার জব্দ করা হয়।রবিবার (০৬সেপ্টেম্বর) বিকেল নওগাঁ সদর উপজেলার পয়না বাজার এলাকায় অভিযানটি পরিচালনা করা হয়।গ্রেফতারকৃত তারিকুল ইসলাম মল্লিক (৩৮) পয়না বাজার এলাকার আশরাফ আলীর ছেলে। তিনি পয়না বাজারে ‘মল্লিক ডিজিটাল স্টুডিও, ল্যাব, প্রিন্ট অ্যান্ড ফটোকপি টেলিকম’ নামে একটি প্রতিষ্ঠান পরিচালনা করতেন।পুলিশ সূত্রানুযায়ী জানা যায়, নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের নির্দেশনায় ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ হাসিবুল্লাহ হাসিবের নেতৃত্বে একটি চৌকস দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায়।

এ সময় আসামি তারিকুলের দোকানে কম্পিউটারের মাধ্যমে জাল টাকা তৈরির তথ্য পাওয়া যায়।পরে বাজারে উপস্থিত লোকজনের সামনে তার দেহ তল্লাশি করে তার হেফাজতে থাকা এক হাজার টাকা মূল্যমানের ৪৭টি জাল নোট অর্থাৎ ৪৭হাজার টাকা উদ্ধার করা হয়।পুলিশের দাবি, আসামির ব্যবহারিত কম্পিউটারে জাল নোট তৈরিসংক্রান্ত তথ্যও পাওয়া গেছে।

এ ঘটনায় গ্রেফতারকৃত তারিকুল ইসলাম মল্লিকের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা করা হয়েছে।

আরও পড়ুনঃ  বগুড়া শিবগঞ্জে মাদকবিরোধী অভিযানে ৫ জন গ্রেপ্তার, ৪৫ দিনের কারাদণ্ড
আজকের সর্বশেষ সবখবর
  • BD IT HOST

  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন
  • Design & Developed by: BD IT HOST