PriyoKhobor-PNG
সোমবার, ১৪ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩০শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, সকাল ৮:৫১
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ট্যুরিজম
  12. দেশজুড়ে
  13. ধর্ম
  14. নির্বাচন
  15. প্রবাসের খবর

বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে পৃথক অভিযানে মাদকদ্রব্য ও চোরাচালানী মালামাল জব্দ

দৈনিক গণআওয়াজ
সেপ্টেম্বর ৭, ২০২৬ ১২:২৪ অপরাহ্ণ
| 19
Link Copied!

মোঃ সোহেল রানা রাজশাহী:

মহাপরিচালক, বর্ডার গার্ড বাংলাদেশ এর দিক নির্দেশনা অনুযায়ী সীমান্ত দিয়ে যাতে অবৈধভাবে চোরাচালানী মালামাল, মাদকদ্রব্য কিংবা অবৈধ অনুপ্রবেশ করতে না পারে, সে লক্ষ্যে রাজশাহী ব্যাটালিয়ন (১ বিজিবি) এর সীমান্ত এলাকায় বিজিবি সদস্যগণ কঠোর গোয়েন্দা নজরদারি ও টহল তৎপরতা বৃদ্ধি করে পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করছে।এরই ধারাবাহিকতায় গত ০৬ সেপ্টেম্বর ২০২৬ তারিখ আনুমানিক ২৩২৫ ঘটিকায় রাজশাহী ব্যাটালিয়ন (১ বিজিবি) এর মাজারদিয়া বিওপি’র টহল দল গোপন তথ্যের ভিত্তিতে জানতে পারে যে, দামকুড়া থানাধীন আইবাধ দক্ষিণ মিডিল চর নামক এলাকার নদীর ঘাটে কিছু মাদকদ্রব্য বিক্রয়ের উদ্দেশ্যে লুকানো অবস্থায় আছে। উক্ত তথ্যের ভিত্তিতে বিজিবি’র আভিযানিক দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছালে কাউকে দেখতে না পেয়ে তল্লাশী কার্যক্রম পরিচালনা করে। তল্লাশীর এক পর্যায়ে নদীর ঘাটে চরের ঝাউ বনের মধ্যে একটি ব্যাগ দেখতে পায়। পরবর্তীতে টহল দল ব্যাগটি খুললে তার মধ্য হতে ২৯৯ পিস ভারতীয় ট্যাপেন্ট্রাডল ট্যাবলেট* (মালিকবিহীন) জব্দ করতে সক্ষম হয়। জব্দকৃত মাদকদ্রব্য দামকুড়া থানায় জমা দেয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন।

এছাড়াও অদ্য ০৭ সেপ্টেম্বর ২০২৬ তারিখ আনুমানিক ০১৩০ ঘটিকায় প্রেমতলী বিওপি’র আভিযানিক দল গোপন তথ্যের ভিত্তিতে গোদাগাড়ী থানাধীন কুমারপাড়া নামক এলাকায় অভিযান চালায়। এ সময় আভিযানিক দলের উপস্থিতি টের পেয়ে চোরাকারবারীরা রাতের অন্ধকারে পালিয়ে যায়। পরবর্তীতে আভিযানিক দল ঘটনাস্থলে হতে ৩০০ কেজি ভারতীয় গরু/মাছ/মুরগীর ফিড পাউডার পলিশ (মালিকবিহীন) জব্দ করতে সক্ষম হয়। জব্দকৃত মালামাল রাজশাহী শুল্ক অফিসে জমা দেয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন।

আরও পড়ুনঃ  বগুড়ার শেরপুরে প্রবাসীর ১০ লাখ টাকা ও স্বর্ণালঙ্কার আত্মসাতের ঘটনায় থানায় অভিযোগ
আজকের সর্বশেষ সবখবর
  • BD IT HOST

  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন
  • Design & Developed by: BD IT HOST