PriyoKhobor-PNG
সোমবার, ৭ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৩শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ৮:১৭
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ট্যুরিজম
  12. দেশজুড়ে
  13. ধর্ম
  14. নির্বাচন
  15. প্রবাসের খবর

চাপের মুখেও নির্বাচনে লড়বেন ইনফান্তিনো!

দৈনিক গণআওয়াজ
সেপ্টেম্বর ৭, ২০২৬ ১২:২১ অপরাহ্ণ
| 6
Link Copied!

আকাশ দাশ সৈকত:

বাড়ছে চাপ, উঠছে পদত্যাগের দাবি—তবুও নিজের সিদ্ধান্তে অটল ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। আগামী ২০২৭ সালের ফিফা সভাপতি নির্বাচনে আবারও প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন তিনি।বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থাটির সভাপতি হিসেবে সাম্প্রতিক সময়ে তীব্র সমালোচনার মুখে পড়েছেন ৫৬ বছর বয়সী ইনফান্তিনো। ফিফার বিভিন্ন বাণিজ্যিক পরিকল্পনা ঘিরে বিতর্কের পাশাপাশি তার নেতৃত্ব নিয়েও প্রশ্ন উঠেছে। এমনকি কয়েকটি প্রভাবশালী কনফেডারেশন থেকে তার প্রতি সমর্থন প্রত্যাহারের চাপও তৈরি হয়েছে।তবে এসব চাপকে পাশ কাটিয়ে টানা চতুর্থ মেয়াদে ফিফার সভাপতি হওয়ার দৌড়ে থাকছেন ইনফান্তিনো। ফিফার এক মুখপাত্রও নিশ্চিত করেছেন, তার নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্তে কোনো পরিবর্তন আসেনি।ফিফার মুখপাত্র বলেন, “ফিফা সভাপতি এপ্রিলেই ঘোষণা করেছিলেন যে তিনি ২০২৭ সালের নির্বাচনে পুনর্নির্বাচনের জন্য দাঁড়াবেন। অবশ্যই, কিছুই পরিবর্তন হয়নি। মি. ইনফান্তিনো নির্বাচনে দাঁড়াবেন।”

আগামী ১৮ মার্চ ২০২৭ মরক্কোর রাবাতে অনুষ্ঠিত হওয়ার কথা ফিফা সভাপতি নির্বাচন। এখন পর্যন্ত ইনফান্তিনোর বিপক্ষে কোনো প্রার্থী আনুষ্ঠানিকভাবে প্রার্থিতা ঘোষণা করেননি। ফলে বিরোধিতা ও চাপ বাড়লেও নির্বাচনী লড়াইয়ে এই মুহূর্তে ইনফান্তিনোর সামনে নেই কোনো ঘোষিত প্রতিদ্বন্দ্বী।

আরও পড়ুনঃ  ষড়যন্ত্রকারীদের অপপ্রচারে কান না দিয়ে উন্নয়নে কাজ করতে হবে: এমপি ফাহমিদা হক
আজকের সর্বশেষ সবখবর
  • BD IT HOST

  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন
  • Design & Developed by: BD IT HOST