PriyoKhobor-PNG
সোমবার, ৭ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৩শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ৯:৫৩
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ট্যুরিজম
  12. দেশজুড়ে
  13. ধর্ম
  14. নির্বাচন
  15. প্রবাসের খবর

জয়পুরহাটের ক্ষেতলালে লাইসেন্স ছাড়া সার বিক্রি দোকানে মিলল ৫৭ বস্তা সার, ১০ হাজার টাকা জরিমানা

দৈনিক গণআওয়াজ
সেপ্টেম্বর ৬, ২০২৬ ৭:১৯ অপরাহ্ণ
| 13
Link Copied!

মোঃ বাবুল হোসেন, জয়পুরহাট প্রতিনিধি:

নিবন্ধন বা লাইসেন্স ছাড়াই সার বিক্রি। দোকানে অবৈধভাবে মজুত করে রাখা হয়েছে বিপুল পরিমাণ সার। নেই মূল্যতালিকা, ব্যবহার করা হচ্ছিল না যথাযথ ক্যাশমেমোও। এমন অভিযোগে জয়পুরহাটের ক্ষেতলালে এক সার ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। অভিযানে তাঁর দোকান থেকে ৫৭ বস্তা সার জব্দ করা হয়।রবিবার (৬ সেপ্টেম্বর) দুপুর ২টার দিকে উপজেলার বড়তারা ইউনিয়নের পাঠানপাড়া বাজারে মেসার্স নুর ইসলাম ট্রেডার্সে অভিযান চালিয়ে খুচরা সার বিক্রেতা মো. আবু হাসানকে এ জরিমানা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জাকির মুন্সি। জরিমানার অর্থ তাৎক্ষণিকভাবে আদায় করা হয়।অভিযানে দোকানটি থেকে ৪৯ বস্তা টিএসপি, পাঁচ বস্তা এমওপি ও তিন বস্তা ইউরিয়া সার জব্দ করা হয়। পরে জব্দ করা এসব সার কৃষকদের কাছে সরকারের নির্ধারিত মূল্যে বিক্রি করা হয়।

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, সার বিক্রিতে অনিয়ম, অবৈধ মজুত ও কৃত্রিম সংকট ঠেকাতে নিয়মিতভাবে বাজার তদারকি করা হচ্ছে। কৃষকদের স্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

আরও পড়ুনঃ  সোনাহাট বন্দরে পোল্ট্রি দোকানের আড়ালে ইয়াবা বিক্রি, মাদক সম্রাজ্ঞী গেন্দি গ্রেফতার
আজকের সর্বশেষ সবখবর
  • BD IT HOST

  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন
  • Design & Developed by: BD IT HOST