PriyoKhobor-PNG
রবিবার, ৬ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ২২শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ৮:২১
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ট্যুরিজম
  12. দেশজুড়ে
  13. ধর্ম
  14. নির্বাচন
  15. প্রবাসের খবর

কোটচাঁদপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও শোভাযাত্রা অনুষ্ঠিত

দৈনিক গণআওয়াজ
সেপ্টেম্বর ৬, ২০২৬ ৬:২৮ অপরাহ্ণ
| 11
Link Copied!

​কোটচাঁদপুর (ঝিনাইদহ) প্রতিনিধি:

ঝিনাইদহের কোটচাঁদপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিকেল বেলা এক বর্ণাঢ্য র‍্যালি ও শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।​রোববার বিকেলে কোটচাঁদপুর উপজেলা ও পৌর বিএনপির পাশাপাশি জাতীয়তাবাদী মহিলা দল এবং অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে এ কর্মসূচি আয়োজন করা হয়। শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।​র‍্যালিতে বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ বিপুল সংখ্যক সাধারণ মানুষ অংশ নেন। ব্যানার, ফেস্টুন ও স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা। শোভাযাত্রা শেষে এক সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা দলীয় ঐক্য সুদৃঢ় করার আহ্বান জানান এবং আগামী দিনের যেকোনো গণতান্ত্রিক আন্দোলনে রাজপথে সক্রিয় থাকার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন।

​এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি অধ্যাপক আব্দুর রাজ্জাক সাধারণ সম্পাদক লিয়াকত আলী পৌর বিএনপির সভাপতি সাবেক মেয়র এস কে সালাহউদ্দীন বুলবুল সিডল,উপজেলা যুবদলের আহবায়ক মুকুল খান সদস্য সচিব মামুন, স্বেচ্ছাসেবক দলের আহবায়ক কামরুজ্জামান সিদ্দিক ৫টি ইউনিয়ন বিএনপির সভাপতি সাধারণ সম্পাদক সহ স্থানীয় ওয়ার্ড বিএনপির সভাপতি সাধারণ সম্পাদক সহ বিএনপির মহিলা দল ও বিভিন্ন অঙ্গ-সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী ও সমর্থক উপস্থিত ছিলেন।

আরও পড়ুনঃ  কুড়িগ্রামে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর -এঁর ১৬৫তম জন্মবার্ষিকী উদযাপন
আজকের সর্বশেষ সবখবর
  • BD IT HOST

  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন
  • Design & Developed by: BD IT HOST