PriyoKhobor-PNG
রবিবার, ৬ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ২২শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, বিকাল ৪:৩৪
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ট্যুরিজম
  12. দেশজুড়ে
  13. ধর্ম
  14. নির্বাচন
  15. প্রবাসের খবর

বোয়ালমারীতে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের ছাত্রশিবিরের সংবর্ধনা

দৈনিক গণআওয়াজ
সেপ্টেম্বর ৬, ২০২৬ ৮:৩০ পূর্বাহ্ণ
| 11
Link Copied!
মুশফিকুর রহমান, বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি:
‘মেধা, সততা, দেশপ্রেমে, গড়ি ইনসাফের বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে ফরিদপুরের বোয়ালমারীতে এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ফরিদপুর জেলা ও বোয়ালমারী উপজেলা শাখা।শনিবার (৫ সেপ্টেম্বর) বিকেল ৩টায় বোয়ালমারী মাল্টিপারপাস অডিটোরিয়াম হলরুমে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।অনুষ্ঠানে বোয়ালমারী, আলফাডাঙ্গা ও মধুখালী উপজেলার এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ অর্জনকারী শতাধিক শিক্ষার্থীকে সম্মাননা দেওয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর-১ আসনের মাননীয় সংসদ সদস্য প্রফেসর ড. মো. ইলিয়াস মোল্লাপ্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, শিক্ষার্থীদের ভালো ডাক্তার বা ইঞ্জিনিয়ার হওয়ার আগে ভালো মানুষ হতে হবে। এমনভাবে জীবন গড়তে হবে, যাতে দিনের আলোতে সবার সামনে নিজের প্রতিটি কাজ করতে কোনো সংকোচ না থাকে।তিনি আরো বলেন, পরীক্ষায় জিপিএ-৫ অর্জন শিক্ষাজীবনের একটি গুরুত্বপূর্ণ সাফল্য হলেও এটিই জীবনের চূড়ান্ত অর্জন নয়। এই সাফল্যকে ভিত্তি করে উচ্চশিক্ষা, দক্ষতা অর্জন ও ভবিষ্যৎ ক্যারিয়ার পরিকল্পনায় এখন থেকেই শিক্ষার্থীদের মনোযোগী হতে হবে।দেশ ও সমাজের কল্যাণে নিজেদের মেধাকে কাজে লাগানোর জন্যও শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান তিনি।অনুষ্ঠানে আরও বক্তব্য দেন, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া শাখার সভাপতি ও কেন্দ্রীয় কার্যকরী পরিষদের সদস্য মো. ইউসুফ আলী, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদের জিএস ও বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখার সেক্রেটারি মাজহারুল ইসলাম এবং বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ফরিদপুর শহর শাখার সভাপতি ও কেন্দ্রীয় কার্যকরী পরিষদের সদস্য মুয়াজ বিল্লাহ।
ভবিষ্যৎ শিক্ষাজীবনে আরও মনোযোগী হয়ে নিজেদের দক্ষতা ও যোগ্যতা বিকাশের মাধ্যমে কাঙ্ক্ষিত ক্যারিয়ার গড়ে তোলার বিষয়ে দিকনির্দেশনা দেন বক্তারা। শিক্ষার্থীদের সাফল্যকে উৎসাহিত করতে তাদের হাতে ক্রেস্ট, ফুল, বই ও বিভিন্ন উপহারসামগ্রী তুলে দেন অতিথিবৃন্দ।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ফরিদপুর জেলা শাখার সভাপতি সালাউদ্দীন মোল্লা।এতে সংগঠনের নেতাকর্মী, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।
আরও পড়ুনঃ  ১৫ জুলাইয়ের মধ্যে এসএসসির ফল প্রকাশ
আজকের সর্বশেষ সবখবর
  • BD IT HOST

  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন
  • Design & Developed by: BD IT HOST