PriyoKhobor-PNG
রবিবার, ৬ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ২২শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, বিকাল ৪:৩৪
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ট্যুরিজম
  12. দেশজুড়ে
  13. ধর্ম
  14. নির্বাচন
  15. প্রবাসের খবর

আশুগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা সজিব ভূঁইয়াকে গ্রেপ্তার করেছে পুলিশ।

দৈনিক গণআওয়াজ
সেপ্টেম্বর ৬, ২০২৬ ৮:০৯ পূর্বাহ্ণ
| 8
Link Copied!
মস্ত মিয়া:বিশেষ প্রতিনিধি ব্রাহ্মণবাড়িয়া:
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে মারামারি ও হামলার ঘটনায় দায়ের করা মামলায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতা সজিব ভূঁইয়াকে (৩৮) গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার গভীর রাতে উপজেলার নাওঘাট এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। শনিবার (৫ সেপ্টেম্বর) সকালে তাকে আদালতে পাঠানো হয়েছে।সজিব ভূঁইয়া নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ঢাকা উত্তরা থানা কমিটির ত্রাণ ও পুনর্বাসন সম্পাদক এবং ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্রলীগের সদস্য বলে জানা গেছে। ২০২৪ সালের ৪ আগস্ট আশুগঞ্জে ছাত্র-জনতার আন্দোলনে হামলার ঘটনায় তার সংশ্লিষ্টতার অভিযোগ রয়েছে।ওই সময় তাকে গ্রেপ্তারের জন্য পুলিশ একাধিকবার অভিযান চালিয়েছিল বলে স্থানীয় সূত্রে জানা গেছে। পরে ৫ আগস্টের পর কিছুদিন আত্মগোপনে ছিলেন তিনি। পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হলে এলাকায় ফিরে এসে আবারও দলীয় উসকানি মূলক কর্মকাণ্ডে সক্রিয় হওয়ার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।এলাকাবাসীর অভিযোগ আত্মগোপন থেকে এলাকায় ফেরার পর সজিব সামাজিক যোগাযোগ মাধ্যমে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের বিভিন্ন কার্যক্রম নিয়ে সরব ছিলেন। পাশা পাশি নিজ এলাকায় আগের মতোই প্রভাব বিস্তার করে সাধারণ মানুষের ওপর নানা অজুহাতে অত্যাচার-নির্যাতন চালানোর অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।সম্প্রতি ১৫ আগস্ট উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন শুভর অজ্ঞাত স্থানে অনুষ্ঠিত নৌবহরের কর্মসূচিতে তার অংশ নেওয়ার অভিযোগ রয়েছে।তবে সজিবকে যে মামলায় গ্রেপ্তার করা হয়েছে, সেটি ২ সেপ্টেম্বর রাতে আশুগঞ্জের নাওঘাট এলাকায় সংঘটিত মারামারি ও হামলার ঘটনায় দায়ের করে।মামলার বাদী নাওঘাট এলাকার ফার্মেসি ব্যবসায়ী মুরাদ ভূঁইয়া। মামলায় সজিবসহ নয়জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ৮ থেকে ১০ জনকে আসামি করা হয়েছে।মামলার এজাহার সূত্রে জানা যায়, ২ সেপ্টেম্বর রাত সাড়ে ৮টার দিকে আসামিরা দলবদ্ধ হয়ে বাদীর ব্যবসাপ্রতিষ্ঠানের সামনে গিয়ে গালমন্দ শুরু করেন। এ সময় বাদীর বাবা বাধা দিলে তাকে মারধর করে গুরুতর আহত করার অভিযোগ করা হয়।এজাহারে লোহার রড ও দেশীয় অস্ত্র দিয়ে হামলার অভিযোগ রয়েছে।বাদীর ফার্মেসিতে ঢুকে ওষুধ, সিসি ক্যামেরাসহ বিভিন্ন মালামাল ভাঙচুর করে প্রায় ১০ লাখ টাকার ক্ষতি এবং নগদ ৩৫ হাজার টাকা নিয়ে যাওয়ার অভিযোগ করা হয়েছে। একই সঙ্গে বাদীর বাড়িতে হামলা ও ভাঙচুর, স্বর্ণালংকার ও নগদ টাকা নিয়ে যাওয়ার পাশাপাশি বাধা দিতে গেলে বাদীর নাবালিকা মেয়েকে দেশীয় অস্ত্র দিয়ে জখম করার অভিযোগ আনা হয়েছে।
আশুগঞ্জ থানার অফিসার ইনচার্জ এ কে এম শফিকুল ইসলাম চৌধুরী বলেন, সম্প্রতি মারামারির ঘটনায় আশুগঞ্জ থানায় রুজু করা একটি মামলায় তাকে আটক করা হয়েছে। সে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতা। ২০২৪ সালের ৪ আগস্ট আশুগঞ্জে ছাত্র-জনতার আন্দোলনে হামলায় তার সংশ্লিষ্টতা ছিল কি না সেটি খতিয়ে দেখা হচ্ছে।
আরও পড়ুনঃ  বেনাপোলে সোহাগ হত্যাচেষ্টার গ্রেফতার নেই, উদ্ধার হয়নি অবৈধ আগ্নেয়াস্ত্র।
আজকের সর্বশেষ সবখবর
  • BD IT HOST

  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন
  • Design & Developed by: BD IT HOST