
মস্ত মিয়া ,বিশেষ প্রতিনিধি ব্রাহ্মণবাড়িয়া :
ব্রাহ্মণবাড়িয়ার জেলা আশুগঞ্জে একটি প্রাইভেটকার থেকে ৪৬০ বোতল স্কাফ সিরাপ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় মো. মাসুম মিয়া (নাম) নামে এক মাদক কারবারীকে গ্রেফতার করা হয়েছে।
শুক্রবার (৪ সেপ্টেম্বর) রাত সাড়ে ১২টার দিকে আশুগঞ্জ টোলপ্লাজা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।গ্রেফতার মো. মাসুম মিয়া নরসিংদীর শিবপুর উপজেলার ছোটার বন্দর এলাকার ফয়েজ উদ্দিন মিয়ার ছেলে।
জেলা পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে আশুগঞ্জ থানা পুলিশের একটি দল টোলপ্লাজা এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় ঢাকা মেট্রো-গ-২৩-১৬১৪ নম্বরের একটি প্রাইভেটকার আটক করে তল্লাশি চালানো হয়। তল্লাশিতে গাড়িটি থেকে ৪৬০ বোতল স্কাফ সিরাপ উদ্ধার করা হয়। পরে মাদক বহনের অভিযোগে মাসুম মিয়াকে গ্রেফতার করা হয়।
পুলিশ জানিয়েছে, উদ্ধার করা স্কাফ সিরাপ ও প্রাইভেটকারটি বিধি অনুযায়ী জব্দ করা হয়েছে। এ ঘটনায় আশুগঞ্জ থানায় একটি মাদক মামলা দায়ের করা হয়েছে।


