PriyoKhobor-PNG
শুক্রবার, ৪ঠা সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ২০শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ১০:৫৫
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ট্যুরিজম
  12. দেশজুড়ে
  13. ধর্ম
  14. নির্বাচন
  15. প্রবাসের খবর

বগুড়ার শেরপুরে বিষপানের সাতদিন পর তরুণের মৃত্যু

দৈনিক গণআওয়াজ
সেপ্টেম্বর ৩, ২০২৬ ৭:৫২ অপরাহ্ণ
| 69
Link Copied!

‎ এম,এ রাশেদ,স্টাফ রিপোর্টারঃ

বগুড়ার শেরপুরে পারিবারিক কলহের জেরে বিষপানের সাতদিন পর তামিম হোসেন (১৯) নামে এক তরুণের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সকালে বগুড়া শহরের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
‎নিহত তামিম হোসেন শেরপুর উপজেলার শাহবন্দেগী ইউনিয়নের ফুলতলা গ্রামের বিল্লাল হোসেনের ছেলে।‎স্থানীয় সূত্রে জানা গেছে, পারিবারিক বিষয় নিয়ে স্বজনদের সঙ্গে মনোমালিন্যের একপর্যায়ে প্রায় এক সপ্তাহ আগে তামিম হোসেন বিষপান করেন। বিষয়টি পরিবারের সদস্যরা জানতে পেরে দ্রুত তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য বগুড়ার একটি হাসপাতালে ভর্তি করেন। সেখানে কয়েকদিন ধরে চিকিৎসাধীন ছিলেন তিনি।‎চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার সকালে তার শারীরিক অবস্থার অবনতি হলে মৃত্যু হয়। পরে পরিবারের সদস্যরা মরদেহ বাড়িতে নিয়ে যান।‎এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। তবে পারিবারিক কলহের ঠিক কী বিষয়কে কেন্দ্র করে তামিম বিষপান করেছিলেন, সে বিষয়ে বিস্তারিত জানা যায়নি।
‎স্থানীয়রা জানান, তামিমের এমন মৃত্যুতে পরিবার ও স্বজনদের মধ্যে শোকের মাতম চলছে।
‎এ বিষয়ে সংশ্লিষ্ট থানার পুলিশের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

আরও পড়ুনঃ  বগুড়া শেরপুরে মাদরাসাছাত্রীকে পথরোধ করে নিপীড়নের অভিযোগ
আজকের সর্বশেষ সবখবর
  • BD IT HOST

  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন
  • Design & Developed by: BD IT HOST