PriyoKhobor-PNG
বৃহস্পতিবার, ৩রা সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৯শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, সন্ধ্যা ৬:৪০
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ট্যুরিজম
  12. দেশজুড়ে
  13. ধর্ম
  14. নির্বাচন
  15. প্রবাসের খবর

বগুড়া শেরপুরের টাউনকলোনীতে ৩২ লাখ টাকায় আরসিসি সড়ক নির্মাণের উদ্বোধন

দৈনিক গণআওয়াজ
সেপ্টেম্বর ৩, ২০২৬ ২:১০ অপরাহ্ণ
| 31
Link Copied!

‎ এম,এ রাশেদ,স্টাফ রিপোর্টারঃ

বগুড়ার শেরপুর পৌর শহরের টাউনকলোনী এলাকায় ৩২ লাখ ২৩ হাজার টাকা ব্যয়ে ৩৩৫ মিটার দীর্ঘ আরসিসি সড়ক নির্মাণকাজের উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) আনুষ্ঠানিকভাবে এ নির্মাণকাজের উদ্বোধন করা হয়।
‎শেরপুর পৌরসভার এডিবি প্রকল্পের আওতায় প্রফেসর আলম হাউস থেকে তোহা হাউস পর্যন্ত সড়কটি নির্মাণ করা হবে। সড়কটি নির্মাণ হলে টাউনকলোনী এলাকার বাসিন্দাদের দীর্ঘদিনের যাতায়াতের দুর্ভোগ অনেকটাই কমবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন।‎উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শেরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক সাইদুজ্জামান হিমু, জেলা বিএনপির সাবেক উপদেষ্টা আলহাজ্ব জানে আলম খোকা, উপজেলা বিএনপির সভাপতি ভিপি শহিদুল ইসলাম বাবলু, সাবেক কাউন্সিলর জাকারিয়া মাসুদ, পৌরসভার নির্বাহী প্রকৌশলী শফিকুল ইসলাম শফিক এবং উপসহকারী প্রকৌশলী শরিফুল ইসলাম।
‎এ ছাড়া ঠিকাদারি প্রতিষ্ঠান এস আর ট্রেডার্সের প্রতিনিধি আলমগীর হোসেনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।‎পৌরসভা সূত্রে জানা গেছে, নির্ধারিত সময়ের মধ্যে নির্মাণকাজ সম্পন্ন করে সড়কটি জনসাধারণের চলাচলের জন্য উন্মুক্ত করার পরিকল্পনা রয়েছে। স্থানীয় বাসিন্দারা সড়ক নির্মাণের উদ্যোগকে স্বাগত জানিয়ে দ্রুত ও মানসম্মতভাবে কাজ শেষ করার দাবি জানিয়েছেন।

আরও পড়ুনঃ  বগুড়ার গোকুলে আল হারামাইন হাজ্বী ফাউন্ডেশনের সেলাই মেশিন বিতরণ
আজকের সর্বশেষ সবখবর
  • BD IT HOST

  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন
  • Design & Developed by: BD IT HOST