PriyoKhobor-PNG
সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ২:৫২
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ট্যুরিজম
  12. দেশজুড়ে
  13. ধর্ম
  14. নির্বাচন
  15. প্রবাসের খবর

আসন্ন আওলাই ইউপি নির্বাচন: চেয়ারম্যান পদে বিএনপির দলীয় সমর্থন প্রত্যাশী জবা মেম্বার

দৈনিক গণআওয়াজ
জুলাই ২৩, ২০২৬ ১০:৩৫ পূর্বাহ্ণ
| 11
Link Copied!

পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি:

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার আওলাই ইউনিয়নের চেয়ারম্যান পদে বিএনপির দলীয় মনোনয়ন প্রত্যাশী হিসেবে মাঠে নেমেছেন সাবেক ইউপি সদস্য ও বিএনপি নেতা জোবায়ের হোসেন (জবা মেম্বার)। ইতোমধ্যে তিনি ইউনিয়নের বিভিন্ন এলাকায় গণসংযোগ, মতবিনিময় ও শুভেচ্ছা বিনিময় শুরু করেছেন। স্থানীয় বিএনপির তৃণমূল নেতাকর্মীরা মনে করেন, দলীয় সমর্থন পেলে তিনি শক্তিশালী প্রার্থী হিসেবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন।
জোবায়ের হোসেন আওলাই ইউনিয়নের একটি সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তার পিতা আলহাজ আবুল হোসেন মন্ডল এলাকায় একজন পরিচিত ব্যক্তি। ২০০১ সালে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে তিনি বিএনপির রাজনীতিতে যোগ দেন এবং প্রাথমিক সদস্যপদ লাভ করেন।
পরবর্তীতে কাউন্সিলের মাধ্যমে ৯ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক নির্বাচিত হন এবং বর্তমানে সেই দায়িত্ব পালন করছেন। ২০২২ সালে ইউনিয়ন বিএনপির কাউন্সিলে তিনি যুগ্ম সম্পাদকের দায়িত্ব লাভ করেন। ২০১১ সালের ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিএনপির সমর্থনে ইউপি সদস্য নির্বাচিত হন।
দলীয় সূত্রে জানা যায়, বিএনপির বিভিন্ন আন্দোলন-সংগ্রামে তিনি সক্রিয়ভাবে অংশ নেন। তত্ত্বাবধায়ক সরকারের দাবিসহ কেন্দ্রীয় ঘোষিত বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণের সময় তার বিরুদ্ধে একাধিক মামলা হয়। জোবায়ের হোসেনের দাবি, এসব মামলা রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত ও মিথ্যা ছিল। এসব মামলার কারণে তাকে কারাভোগ এবং দীর্ঘ সময় আত্মগোপনে থাকতে হলেও তিনি দলীয় কার্যক্রম থেকে সরে যাননি।
নিজের নির্বাচনী অঙ্গীকার তুলে ধরে জবা মেম্বার বলেন, আওলাই ইউনিয়ন তিনটি উপজেলার সীমান্তবর্তী হওয়ায় এখানে মাদক, চুরি ও অপরাধের প্রবণতা তুলনামূলক বেশি। জনগণের সমর্থনে চেয়ারম্যান নির্বাচিত হলে সামাজিক আন্দোলনের মাধ্যমে মাদক ও সন্ত্রাস প্রতিরোধে কাজ করবেন। পাশাপাশি রাস্তাঘাটের উন্নয়ন, দুর্নীতিমুক্ত সেবা নিশ্চিত করা এবং সরকারি ভাতা ও সামাজিক নিরাপত্তা কর্মসূচির সুবিধা প্রকৃত উপকারভোগীদের কাছে স্বচ্ছতার সঙ্গে পৌঁছে দেওয়ার প্রতিশ্রুতি দেন তিনি।
তিনি আরও বলেন, আমি সবসময় দলের সিদ্ধান্তকে সম্মান করি। দীর্ঘদিনের রাজনৈতিক ত্যাগ, আন্দোলন-সংগ্রাম ও সাংগঠনিক কর্মকাণ্ডের মূল্যায়ন করে দল আমাকে মনোনয়ন দেবে বলে আশা করছি। দলীয় সমর্থন পেলে জনগণের ভোটে নির্বাচিত হয়ে অবহেলিত আওলাই ইউনিয়নের সার্বিক উন্নয়নে কাজ করতে চাই।
স্থানীয় বিএনপির নেতাকর্মীদের ভাষ্য, দুঃসময়ে জবা মেম্বার দলীয় কর্মীদের পাশে ছিলেন এবং নানা প্রতিকূলতার মধ্যেও সংগঠনকে শক্তিশালী করতে ভূমিকা রেখেছেন।
এদিকে স্থানীয় ভোটারা জানান, ইউপি সদস্য হিসেবে দায়িত্ব পালনকালে জবা মেম্বার সাধারণ মানুষের পাশে ছিলেন। চেয়ারম্যান নির্বাচিত হলে তিনি এলাকার উন্নয়ন ও জনসেবায় আরও কার্যকর ভূমিকা রাখতে পারবেন বলে তাদের প্রত্যাশা।

আরও পড়ুনঃ  দাকোপে স্মার্ট কৃষক কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন। 
আজকের সর্বশেষ সবখবর
  • BD IT HOST

  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন
  • Design & Developed by: BD IT HOST