
মস্ত মিয়া:বিশেষ প্রতিনিধি ব্রাহ্মণবাড়িয়া:
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে মহানবী হযরত মুহাম্মদ (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম)-কে নিয়ে বিরূপ মন্তব্য ও কটূক্তিমূলক পোস্ট দেওয়ার অভিযোগে আসাদুজ্জামান ওয়াসিম (২৫) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে আখাউড়া থানা পুলিশ।বুধবার (২ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টা ৩৫ মিনিটে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার মনিয়ন্দ ইউনিয়নের কর্ণেল বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।পুলিশ সূত্রে জানা যায়, বুধবার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে মহানবী হযরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে বিরূপ মন্তব্য ও কটূক্তিমূলক একটি পোস্ট ছড়িয়ে পড়ে। বিষয়টি পুলিশের নজরে আসার পর আখাউড়া থানা পুলিশ গুরুত্বের সঙ্গে নিয়ে তাৎক্ষণিক অভিযান শুরু করে। পরে কর্ণেল বাজার এলাকা থেকে অভিযুক্ত আসাদুজ্জামান ওয়াসিমকে গ্রেপ্তার করা হয়।গ্রেপ্তারকৃত আসাদুজ্জামান ওয়াসিম আখাউড়া উপজেলার মনিয়ন্দ ইউনিয়নের আইড়ল (কর্ণেল বাজার) এলাকার বাসিন্দা। তিনি ওই এলাকার রতন ডাক্তারের ছেলে।
পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারকৃত ব্যক্তির বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।


