
আবুল হাসান কোটচাঁদপুর (ঝিনাইদহ):
ঝিনাইদহের ৩নং কুশনা ইউনিয়নের তালসার কাজী লুৎফর রহমান মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে জাঁকজমকপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে ইন্টার স্কুল কাবাডি ও হ্যান্ডবল খেলার শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার সকাল ১০টায় স্কুল মাঠে চার দল নিয়ে আয়োজিত এ প্রতিযোগিতার আনুষ্ঠানিক সূচনা হয়।উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক হারুন অর রশীদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ৩নং কুশনা ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মোস্তাফিজুর রহমান লিপন মালিতা এবং ইউনিয়ন ছাত্রদলের সভাপতি রাশেদুল ইসলাম রাসেল।

প্রধান অতিথি তাঁর বক্তব্যে গ্রামীণ খেলাধুলা ফিরিয়ে আনা ও তরুণ সমাজকে মাদকমুক্ত রাখতে ক্রীড়াচর্চার গুরুত্ব তুলে ধরেন। খেলায় ইউনিয়নের ৪টি স্বনামধন্য দল অংশগ্রহণ করছে।
অনুষ্ঠানে স্থানীয় বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী এবং বিপুল সংখ্যক ক্রীড়ামোদী স্থানীয় সাধারণ মানুষ উপস্থিত থেকে খেলা উপভোগ করেন। দিনব্যাপী এই আয়োজন ঘিরে পুরো তালসার এলাকায় উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়েছে।


