
রতন রায় :কুড়িগ্রাম জেলা প্রতিনিধি:
জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সাহিত্য ও দর্শন নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে নজরুল বর্ষ উদযাপন উপলক্ষে দেশব্যাপী সাহিত্য প্রতিযোগিতার অংশ হিসেবে কুড়িগ্রাম রাজারহাটে উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৩১ আগস্ট) সকাল ১০টায় রাজারহাট উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসনের আয়োজনে এ অনুষ্ঠানের উদ্বোধন করা হয়।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাজারহাট উপজেলা নির্বাহী অফিসার তানজিলা তাসনিম। এতে বক্তব্য রাখেন উপজেলা মৎস্য অফিসার এমদাদুল হক, উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডা.রহমত আলী, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার মোঃ আসাদুজ্জামান মেডিকেল অফিসার মোছাঃ ডা. উম্মে কুলসুম বিউটিউপজেলা শিক্ষা অফিসার মোঃশরিফ উদ্দিন রাজারহাট উপজেলার সকল সরকারি দপ্তরের অফিসারগণ উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির আহ্বায়ক এড: শফিকুল ইসলাম, উপজেলা বিএনপির সদস্য সচিব সাইদুল ইসলাম, জামায়াতে ইসলামীর আমির মোঃ কপিল উদ্দিন, রাজারহাট উপজেলা প্রেসক্লাবের সভাপতি মো. আনিছুর রহমান লিটন-সাংবাদিক রতন রায়, আকবর আলী, এনসিপির নেতৃবৃন্দ এছাড়াও উপজেলার বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বক্তারা জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জীবন, সাহিত্যকর্ম ও সাম্য-মানবতার দর্শন নিয়ে আলোচনা করেন। তারা বলেন, নজরুলের সাহিত্য ও সৃষ্টিকর্ম বাঙালির সাংস্কৃতিক ও জাতীয় জীবনের গুরুত্বপূর্ণ সম্পদ। নতুন প্রজন্মের মধ্যে নজরুলের সাহিত্য, সংগীত ও মানবতাবাদী চেতনা ছড়িয়ে দিতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
বক্তারা নজরুল চর্চাকে আরও বিস্তৃত করতে নিয়মিত সাহিত্য ও সাংস্কৃতিক আয়োজনের ওপর গুরুত্বারোপ করেন এবং দেশব্যাপী সাহিত্য প্রতিযোগিতার উদ্যোগের প্রশংসা করেন।
অনুষ্ঠানের শেষপর্বে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।


