PriyoKhobor-PNG
সোমবার, ৩১শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৬ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, দুপুর ১২:৪৪
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ট্যুরিজম
  12. দেশজুড়ে
  13. ধর্ম
  14. নির্বাচন
  15. প্রবাসের খবর

বিজয়নগর থানায় সিঙ্গারবিল থেকে ১১০ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়িক ০১ গ্রেফতার।

দৈনিক গণআওয়াজ
আগস্ট ৩১, ২০২৬ ১১:২৬ পূর্বাহ্ণ
| 12
Link Copied!

মস্তু মিয়া: বিশেষ প্রতিনিধি ব্রাহ্মণবাড়িয়া

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে পুলিশি অভিযানে ১১০ কেজি গাঁজাসহ নয়দাল চন্দ্র দাস (৪৫) নামে এক মাদক কারবারিকে আটক করা হয়েছে।রোববার (৩০ আগস্ট) সন্ধ্যায় উপজেলার সিঙ্গারবিল ইউনিয়নের লালা পুকুরের পূর্বপাশে দাসপাড়া কাশিনগর গ্রামে অভিযান চালিয়ে নিজ বাড়ি থেকে তাকে আটক করে বিজয়নগর থানা পুলিশ।পুলিশ সূত্রে জানা যায়, কাশিনগর গ্রামের নয়দাল চন্দ্র দাসের বাড়িতে বিপুল পরিমাণ মাদকের চালান মজুত রয়েছে—এমন গোপন সংবাদের ভিত্তিতে বিজয়নগর থানা পুলিশের একটি বিশেষ দল সেখানে অভিযান পরিচালনা করে। অভিযানকালে তল্লাশি চালিয়ে তার ঘর থেকে ১১০ কেজি গাঁজা উদ্ধার করা হয় এবং ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে নয়দাল চন্দ্র দাসকে হাতেনাতে আটক করা হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, আটককৃত মাদক কারবারির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। মাদকের বিরুদ্ধে পুলিশি এই শূন্য সহনশীলতা (জিরো টলারেন্স) অভিযান অব্যাহত থাকবে।

আরও পড়ুনঃ  সাধু বাবার আস্তানায় নারী ধর্ষণের শিকার 
আজকের সর্বশেষ সবখবর
  • BD IT HOST

  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন
  • Design & Developed by: BD IT HOST