PriyoKhobor-PNG
রবিবার, ৩০শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৫ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ১০:৪২
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ট্যুরিজম
  12. দেশজুড়ে
  13. ধর্ম
  14. নির্বাচন
  15. প্রবাসের খবর

মাদকবিরোধী বিশেষ অভিযানে বগুড়ায় ৭ জন গ্রেফতার, ভ্রাম্যমাণ আদালতে সাজা

দৈনিক গণআওয়াজ
আগস্ট ৩০, ২০২৬ ৮:৪৫ অপরাহ্ণ
| 21
Link Copied!

এম,এ রাশেদ,স্টাফ রিপোর্টারঃ

মাদকবিরোধী বিশেষ অভিযানে বগুড়া মহানগরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে গাঁজা ও ইয়াবাসহ সাতজনকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে গ্রেফতারকৃত প্রত্যেককে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০ টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়েছে।রোববার (৩০ আগস্ট) বগুড়া মহানগরের সাতমাথা, সেউজগাড়ী ও চকসুত্রাপুর এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে মোট ৩০ গ্রাম গাঁজা ও এক পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।ডিএনসি বগুড়ার ‘ক’ সার্কেলের একটি আভিযানিক দল এ অভিযান পরিচালনা করে। বগুড়া উপজেলার সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মেহরাব হোসেনের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালত অভিযানে মাদকদ্রব্যসহ সাতজনকে আটক করে তাৎক্ষণিকভাবে আইনি ব্যবস্থা নেয়।গ্রেফতারকৃতরা হলেন- মো. রসুল বাবু (২৬), পিতা মো. তারাজুল ইসলাম, সাং-মালগ্রাম; মো. ইয়াছিন (৫২), পিতা মৃত ইউনুস আলী, সাং-লতিফপুর কলোনি; মো. আবু তাহের (৩২), পিতা মৃত সিদ্দিক রহমান, সাং-গড়ফতেপুর, থানা-সোনাতলা; মো. আশিক সরকার (২৬), পিতা মো. মতিউর রহমান, সাং-সুখানপুকুর, থানা-গাবতলী; মো. মাজেদ আলী (৪৮), পিতা মৃত আবু বক্কর, সাং-এরুইল, থানা-কাহালু; মো. দোয়েল শেখ (৩৫), পিতা মৃত জনু শেখ, সাং-মালগ্রাম এবং মো. রিপন শেখ (৫৪), পিতা মৃত আবুল কাশেম শেখ, সাং-বাদুরতল-মহানগর।
ডিএনসি সূত্রে জানা গেছে, মাদকের বিস্তার রোধ এবং মাদক কারবার ও সেবনের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ধারাবাহিক অভিযান পরিচালনা করা হচ্ছে। এরই অংশ হিসেবে বগুড়া মহানগরের গুরুত্বপূর্ণ ও মাদকপ্রবণ এলাকাগুলোতে নজরদারি জোরদার করা হয়েছে।অভিযানকালে মাদকদ্রব্যসহ আটক সাতজনকে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে আদালত তাদের প্রত্যেককে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ৫০ টাকা করে অর্থদণ্ড প্রদান করেন।মাদকবিরোধী এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

আরও পড়ুনঃ  বগুড়া গাবতলীতে মাদকবিরোধী যৌথ অভিযানে ৫ মাদকসেবী আটক, বিভিন্ন মেয়াদে কারাদণ্ড
আজকের সর্বশেষ সবখবর
  • BD IT HOST

  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন
  • Design & Developed by: BD IT HOST