PriyoKhobor-PNG
, , ,
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ট্যুরিজম
  12. দেশজুড়ে
  13. ধর্ম
  14. নির্বাচন
  15. প্রবাসের খবর

সাপাহার সরকারি কলেজে রোভার স্কাউটস গ্রুপের বৃক্ষরোপণ অভিযান

দৈনিক গণআওয়াজ
আগস্ট ৩০, ২০২৬ ৫:৪৮ অপরাহ্ণ
| 78
Link Copied!

হারুনুর রশিদ, সাপাহার (নওগাঁ):

প্রতিনিধি: জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা, পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজায়নের লক্ষ্যে নওগাঁর সাপাহার সরকারি কলেজে রোভার স্কাউটস গ্রুপের বৃক্ষরোপণ অভিযান অনুষ্ঠিত হয়েছে।রোববার (৩০ আগস্ট) দুপুরে প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় বাংলাদেশ স্কাউটসের ঘোষিত বৃক্ষরোপণ সপ্তাহ পালন কর্মসূচির অংশ হিসেবে সাপাহার সরকারি কলেজ রোভার স্কাউটস গ্রুপের উদ্যোগে কলেজ চত্বরে বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করা হয়। এতে উদ্বোধক হিসেবে ছিলেন কলেজের অধ্যক্ষ প্রফেসর মোহাঃ নাজির উদ্দিন। কর্মসূচিতে উপস্থিত ছিলেন সাপাহার সরকারি কলেজের উপাধ্যক্ষ মো. মোস্তাফিজুর রহমান, রোভার স্কাউট লিডার ও উদ্ভিদবিদ্যা বিভাগের প্রভাষক মো. ফিরোজ মাহমুদ, গণিত বিভাগের সহকারী অধ্যাপক ডি. এম. ফারুক রহমান দেওয়ান, ইংরেজি বিভাগের প্রভাষক রাজু কুমার সরকার, রসায়ন বিভাগের প্রভাষক এস. এম. সারোয়ার এবং গণিত বিভাগের প্রভাষক মো. আবু তারেক, কলেজ ছাত্রদলের সভাপতি ওলিউল ইসলাম নাইম। এছাড়া সাপাহার সরকারি কলেজ রোভার স্কাউটস গ্রুপের সদস্যরা এতে অংশ নেন।

এ সময় বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব মোকাবিলা এবং পরিবেশের ভারসাম্য বজায় রাখতে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। বেশি করে গাছ লাগানোর পাশাপাশি রোপণ করা গাছের পরিচর্যা ও সংরক্ষণেও সবাইকে এগিয়ে আসতে হবে। শিক্ষার্থীদের এমন পরিবেশবান্ধব কর্মকাণ্ডে সম্পৃক্ত করার মাধ্যমে তাদের মধ্যে প্রকৃতি ও পরিবেশের প্রতি দায়িত্ববোধ সৃষ্টি হবে বলেও তারা উল্লেখ করেন।

 

আরও পড়ুনঃ  লক্ষ্মীপুরে ১৪ মাস পর কৃষক দল নেতার লাশ উত্তোলন 
আজকের সর্বশেষ সবখবর
  • BD IT HOST

  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন
  • Design & Developed by: BD IT HOST