PriyoKhobor-PNG
রবিবার, ৩০শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৫ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, বিকাল ৫:৩১
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ট্যুরিজম
  12. দেশজুড়ে
  13. ধর্ম
  14. নির্বাচন
  15. প্রবাসের খবর
শিরোনাম :

রৌমারীতে আসামিবিহীন ২১ বোতল ভারতীয় মদ আটক করেছে বিজিবি

দৈনিক গণআওয়াজ
আগস্ট ৩০, ২০২৬ ৩:৫২ অপরাহ্ণ
| 13
Link Copied!

নিজস্ব প্রতিনিধি:

কুড়িগ্রামের রৌমারীতে অভিযান চালিয়ে আসামিবিহীন ২১ বোতল ভারতীয় মদ আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। রোববার (৩০ আগস্ট) ভোরে জামালপুর ব্যাটালিয়ন (৩৫ বিজিবি) অধীনস্থ বড়াইবাড়ী বিওপির টহলদল এ অভিযান পরিচালনা করে।জামালপুর ব্যাটালিয়ন (৩৫ বিজিবি) সূত্রে জানা যায়, ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হাসানুর রহমান, বিজিওএম, পিএসসির সার্বিক দিকনির্দেশনায় মাদক ও চোরাচালানবিরোধী অভিযান পরিচালনা করা হয়।এরই ধারাবাহিকতায় ৩০ আগস্ট রাত আনুমানিক ৩টার দিকে নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বড়াইবাড়ী বিওপির টহলদল চোরাচালানবিরোধী অভিযান চালায়। এ সময় সীমান্ত পিলার ১০৬৭/এমপি থেকে আনুমানিক ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে কুড়িগ্রামের রৌমারী উপজেলার জলার বড়াইবাড়ী বড়াইবাড় নদীর কিনারে নামক স্থান থেকে আসামিবিহীন ২১ বোতল ভারতীয় মদ আটক করা হয়।বিজিবি জানায়, জব্দ করা ভারতীয় মদ রৌমারী থানায় সাধারণ ডায়েরি (জিডি) করে ধ্বংস করার নিমিত্তে ব্যাটালিয়ন সদরে জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

জামালপুর ব্যাটালিয়ন (৩৫ বিজিবি) জানিয়েছে, বিজিবি মহাপরিচালক ঘোষিত মাদক ও চোরাচালানের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নের লক্ষ্যে সীমান্তে মাদক ও সব ধরনের চোরাচালান প্রতিরোধ এবং সীমান্ত সুরক্ষায় দৃঢ়তার সঙ্গে দায়িত্ব পালন করে যাচ্ছে বিজিবি।

আরও পড়ুনঃ  ৮৮ *বিএসএফ কর্তৃক পুশইনের চেষ্টা করা ব্যক্তিদের ফেরত নিয়ে যাওয়া 
আজকের সর্বশেষ সবখবর
  • BD IT HOST

  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন
  • Design & Developed by: BD IT HOST