PriyoKhobor-PNG
, , ,
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ট্যুরিজম
  12. দেশজুড়ে
  13. ধর্ম
  14. নির্বাচন
  15. প্রবাসের খবর

শিবগঞ্জ ও ভোলাহাট সীমান্তে ৫৯ বিজিবি’র রাতভর অভিযান: ১ জন আটক, বিপুল পরিমাণ এস্কুফ সিরাপ ও ইয়াবা জব্দ

দৈনিক গণআওয়াজ
আগস্ট ২৯, ২০২৬ ৪:৫৪ অপরাহ্ণ
| 15
Link Copied!
মাহিদুল ইসলাম ফরহাদ:চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি
​চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ ও ভোলাহাট সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান বিরোধী পৃথক তিনটি অভিযান চালিয়েছে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি)। গত ২৮ আগস্ট ২০২৬ তারিখ রাতভর পরিচালিত এসব অভিযানে ৫০২ বোতল ভারতীয় নেশাজাতীয় এস্কুফ (Eskuf) সিরাপ, ১৭৫ পিস ইয়াবা ট্যাবলেট এবং ১ জন আসামিকে আটক করা হয়। ​প্রথম অভিযান (মুসলিমপুর, শিবগঞ্জ): সোনামসজিদ বিওপির একটি বিশেষ টহল দল সীমান্ত মেইন পিলার ১৮৪ থেকে প্রায় ২ কিলোমিটার ভেতরে শিবগঞ্জ উপজেলার শাহাবাজপুর ইউনিয়নের মুসলিমপুর গ্রামের পাকা রাস্তায় অভিযান পরিচালনা করে। এ সময় ৩১০ বোতল ভারতীয় এস্কুফ সিরাপ, ১টি সিএনজি ও ১টি মোবাইল ফোনসহ মো. মামুনুর রশীদ (১৯) নামের এক চোরাকারবারিকে আটক করা হয়। তার বাড়ি শিবগঞ্জ উপজেলার পিরোজপুর এলাকায় এবং পিতার নাম মো. খলিল। তবে অভিযানের সময় আরও চারজন চোরাকারবারী পালিয়ে যেতে সক্ষম হয়। ​দ্বিতীয় অভিযান (হোসেন ভিটা, ভোলাহাট): চাঁনশিকারী বিওপির টহল দল সীমান্ত মেইন পিলার ২০০ থেকে প্রায় ৩০০ গজ অভ্যন্তরে ভোলাহাট ইউনিয়নের হোসেন ভিটা গ্রামের গফুর মিয়ার আমবাগানে অভিযান চালায়। এখান থেকে মালিকবিহীন অবস্থায় ১৪৪ বোতল ভারতীয় এস্কুফ সিরাপ জব্দ করা হয়।
​তৃতীয় অভিযান (তেলকুপি, শিবগঞ্জ): তেলকুপি বিওপির টহল দল সীমান্ত পিলার ১৮০/২-এস থেকে প্রায় আড়াই কিলোমিটার ভেতরে তেলকুপি গ্রামের খায়রুল মেম্বারের আমবাগানে অভিযান পরিচালনা করে। এই অভিযানে মালিকবিহীন ৪৮ বোতল এস্কুফ সিরাপ, ১৭৫ পিস ইয়াবা ট্যাবলেট এবং ১টি বাইসাইকেল জব্দ করা হয়। ​জব্দকৃত মাদকদ্রব্য ও অন্যান্য মালামালসহ আটক আসামির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।
​মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী, এসজিপি, বিএফএম, পিএসসি এই ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
আরও পড়ুনঃ  বিশ্বনাথে নিষিদ্ধ ছাত্রলীগের ৪৫ নেতাকর্মীর বিরুদ্ধে পুলিশের মামলা, গ্রেপ্তার ১।
আজকের সর্বশেষ সবখবর
  • BD IT HOST

  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন
  • Design & Developed by: BD IT HOST