PriyoKhobor-PNG
রবিবার, ৩০শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৫ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, দুপুর ২:২২
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ট্যুরিজম
  12. দেশজুড়ে
  13. ধর্ম
  14. নির্বাচন
  15. প্রবাসের খবর
শিরোনাম :

বগুড়া শাজাহানপুরে ১০ ট্যাপেন্টাডলসহ যুবক গ্রেপ্তার, সহযোগী পলাতক

দৈনিক গণআওয়াজ
আগস্ট ২৯, ২০২৬ ১১:১৯ পূর্বাহ্ণ
| 34
Link Copied!

এম,এ রাশেদ,স্টাফ রিপোর্টারঃ

বগুড়ার শাজাহানপুর উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ১০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মো. মাহমুদুল হাসান (২৩) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তার সঙ্গে থাকা এক সহযোগী পুলিশের উপস্থিতি টের পেয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।শুক্রবার (২৮ আগস্ট) রাত সোয়া ৯টার দিকে উপজেলার চোপিনগর ইউনিয়নের ক্ষুদ্র-কুষ্টিয়া গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়।পুলিশ সূত্রে জানা গেছে, শাজাহানপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আশিক ইকবালের সার্বিক তত্ত্বাবধানে এসআই আব্দুস সালামের নেতৃত্বে পুলিশের একটি দল ওই এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালায়। অভিযানের একপর্যায়ে মাহমুদুল হাসানকে আটক করে তল্লাশি চালানো হলে তার কাছ থেকে ১০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।গ্রেপ্তার মাহমুদুল হাসান উপজেলার বৃ-কুষ্টিয়া তালতলা গ্রামের মঞ্জুর আলমের ছেলে।পুলিশ আরও জানায়, অভিযানের সময় মাহমুদুলের সঙ্গে থাকা মো. হাসান (২২) নামে এক যুবক পালিয়ে যায়। হাসান ক্ষুদ্র-কুষ্টিয়া গ্রামের আপাল উদ্দিনের ছেলে বলে জানিয়েছে পুলিশ।শাজাহানপুর থানার ওসি আশিক ইকবাল বিষয়টি নিশ্চিত করে বলেন, গ্রেপ্তার যুবক ও পলাতক ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
তিনি বলেন, মাদকদ্রব্যের বিস্তার রোধ এবং এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে শাজাহানপুর থানা পুলিশের মাদকবিরোধী অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।

আরও পড়ুনঃ  এবার কাশিমপুর মহিলা কারাগারের জেল সুপার বদলি, জেলার বরখাস্ত
আজকের সর্বশেষ সবখবর
  • BD IT HOST

  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন
  • Design & Developed by: BD IT HOST