PriyoKhobor-PNG
শুক্রবার, ২৮শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৩ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ১০:২০
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ট্যুরিজম
  12. দেশজুড়ে
  13. ধর্ম
  14. নির্বাচন
  15. প্রবাসের খবর

পাওনা টাকাকে কেন্দ্র করে হামলা: মোটরসাইকেল ও বাড়িঘর ভাঙচুর।

দৈনিক গণআওয়াজ
আগস্ট ২৮, ২০২৬ ৯:১৭ অপরাহ্ণ
| 22
Link Copied!

মস্ত মিয়া:বিশেষ প্রতিনিধি ব্রাহ্মণবাড়িয়া

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে বিদেশ পাঠানোর পাওনা টাকাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলার ঘটনা ঘটেছে। গতকাল ২৭ আগস্ট (বৃহস্পতিবার) রাত আনুমানিক ৮টার দিকে উপজেলার পাহাড়পুর ইউনিয়নের ভিটি দাউদপুর গ্রামে এ হামলার ঘটনা ঘটে।এ ঘটনায় অসিদ মিয়া (৬০) নামে এক বৃদ্ধ গুরুতর আহত হয়ে ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এছাড়া মাহবুব, জুয়েল, লোকমান ও জিয়ান নামে চারজন প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।স্থানীয় ও আহত সূত্রে জানা যায়, ভিটি দাউদপুর গ্রামের মাহবুবের সাথে একই গ্রামের রহমত আলির বিদেশে লোক পাঠানো সংক্রান্ত পাওনা টাকা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। উক্ত বিরোধ নিষ্পত্তির লক্ষ্যে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উভয় পক্ষের সাথে আলোচনা করে আগামী শনিবার একটি শালিস দরবারের দিন ধার্য করেন।

অভিযোগ উঠেছে, নির্ধারিত শালিস বৈঠকের আগেই গতকাল বৃহস্পতিবার রাতে স্থানীয় জালাল মিয়ার নেতৃত্বে একদল লোক অতর্কিত হামলা চালায়। হামলাকারীরা রহমত আলিকে বেধড়ক মারধর করে গুরুতর আহত করে। এ সময় বাধা দিতে গেলে অসিদ মিয়াসহ অন্যরা আহত হন। তান্ডব চালিয়ে হামলাকারীরা মাহবুবের একটি মোটরসাইকেল এবং ঘরবাড়ি ভাঙচুর করে ব্যাপক ক্ষয়ক্ষতি সাধন করে।

পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যান। এ ঘটনায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে স্থানীয়দের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে এবং ভুক্তভোগী পরিবার এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি নিচ্ছে।

আরও পড়ুনঃ  কুষ্টিয়ার খোকসায় পরিচয় দিতেই বিএনপি নেতাকে লক্ষ্য করে গুলি
আজকের সর্বশেষ সবখবর
  • BD IT HOST

  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন
  • Design & Developed by: BD IT HOST