PriyoKhobor-PNG
শনিবার, ২৯শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৪ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ৮:৫৭
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ট্যুরিজম
  12. দেশজুড়ে
  13. ধর্ম
  14. নির্বাচন
  15. প্রবাসের খবর

আখাউড়ায় ছাত্রলীগের ৩ নেতাকর্মী গ্রেপ্তার।

দৈনিক গণআওয়াজ
আগস্ট ২৮, ২০২৬ ৪:৪৭ অপরাহ্ণ
| 13
Link Copied!

মস্ত মিয়া:বিশেষ প্রতিনিধি ব্রাহ্মণবাড়িয়া

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে তিতাস নদীতে মহড়া দেওয়ার অভিযোগে নিষিদ্ধ ঘোষিত জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. শাহাদাত হোসেন শোভনসহ ৩৪ নেতাকর্মীর বিরুদ্ধে দায়ের করা মামলায় আখাউড়া থেকে ছাত্রলীগের তিন নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—আখাউড়ার দেবগ্রামের ইমন খান (২৯), নুরপুরের মো. আনিসুর রহমান (৩৮) এবং কোড্ডা এলাকার শওকত আলী। শওকত আলী বর্তমানে আখাউড়ার মসজিদপাড়া এলাকায় বসবাস করেন।পুলিশ ও মামলা সূত্রে জানা গেছে, সম্প্রতি ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে তিতাস নদীতে মহড়া দেওয়ার অভিযোগে নিষিদ্ধ ঘোষিত জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. শাহাদাত হোসেন শোভনসহ সংগঠনটির ৩৪ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা করা হয়। মামলায় আরও ১০০ থেকে ২০০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে।ওই মামলার তদন্তের ধারাবাহিকতায় আখাউড়া থেকে তিনজনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার তিনজনই ছাত্রলীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত বলে জানা গেছে।

আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসী) জাবেদ উল ইসলাম বলেন, নিষিদ্ধ সংগঠনের কার্যক্রমের বিরুদ্ধে মামলার ভিত্তিতে আখাউড়া থেকে ৩জনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতদেরকে আগামীকাল সকালে আদালতে সোপর্দ করা হবে।

আরও পড়ুনঃ  গণমাধ্যমকর্মীদের ওপর হামলার ঘটনায় প্রধান আসামি গ্রেফতার, অন্যরা পলাতক
আজকের সর্বশেষ সবখবর
  • BD IT HOST

  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন
  • Design & Developed by: BD IT HOST