PriyoKhobor-PNG
রবিবার, ৩০শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৫ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ৯:৫৯
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ট্যুরিজম
  12. দেশজুড়ে
  13. ধর্ম
  14. নির্বাচন
  15. প্রবাসের খবর

যশোরের শার্শায় পুলিশের অভিযানে ১২ কেজি গাঁজা উদ্ধার

দৈনিক গণআওয়াজ
আগস্ট ২৮, ২০২৬ ৪:৩৮ অপরাহ্ণ
| 17
Link Copied!

এস আর নিরব, যশোরঃ

যশোরের শার্শা উপজেলায় মাদকবিরোধী অভিযানে ১২ কেজি গাঁজা উদ্ধার করেছে শার্শা থানা পুলিশ।

শুক্রবার (২৮ আগস্ট) দুপুরে শার্শা উপজেলার শিকারপুর এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শার্শা থানার ২নং লক্ষণপুর ইউনিয়নের শিকারপুর গ্রামে শিকারপুর কমিউনিটি ক্লিনিকের পেছনে মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এ সময় পলাতক আসামিদের ফেলে যাওয়া একটি বস্তা তল্লাশি করে স্থানীয় সাক্ষীদের উপস্থিতিতে ১২ কেজি অবৈধ মাদকদ্রব্য গাঁজা উদ্ধার করা হয়।

পরে উদ্ধারকৃত মাদকসহ পুলিশ থানায় ফিরে পলাতক আসামিদের বিরুদ্ধে লিখিত এজাহার দায়ের করে।

এ বিষয়ে শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামিনুল হক জানান, এ ঘটনায় একটি নিয়মিত মাদক মামলা দায়ের করা হয়েছে। পলাতক আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

 

আরও পড়ুনঃ  ধুনটে ৫০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার
আজকের সর্বশেষ সবখবর
  • BD IT HOST

  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন
  • Design & Developed by: BD IT HOST