
জয়পুরহাট জেলা সংবাদদাতাঃ
জয়পুরহাটের পাঁচবিবিতে ২শ পিস নেশাজাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ মোঃ জুয়েল (৩২) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পাঁচবিবি থানা পুলিশ।বৃহস্পতিবার (২৮ আগস্ট ২০২৬) সকাল সাড়ে ১০টায় পাঁচবিবি উপজেলাধীন বাগজানা বাজার থেকে ধরঞ্জী ইউপি রাস্তার রতনপুর বাজারগামী পাকা রাস্তায় আশরাফুল ইসলামের বাড়ির সামনে থেকে তাকে আটক করা হয়।আটককৃত জুয়েল উপজেলার রতনপুর মধ্যপাড়া গ্রামের মৃত ওয়াজেদ আলীর ছেলে।
পাঁচবিবি থানার অফিসার ইনচার্জ (ওসি) তামবিরুল ইসলাম জানান, জেলা পুলিশ সুপার শাহনাজ বেগমের দিক নির্দশনায় মাদক বিরোধী অভিযান পরিচালনার সময় তার লুঙ্গির ভেতরে বিশেষ পকেটে লুকানো অবস্থায় ২০শ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।এ ঘটনায় পাঁচবিবি থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজুর প্রক্রিয়া চলছে বলে তিনি জানান।


