PriyoKhobor-PNG
শুক্রবার, ১৬ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, সকাল ৭:০২
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ট্যুরিজম
  12. দেশজুড়ে
  13. ধর্ম
  14. নির্বাচন
  15. প্রবাসের খবর

বগুড়ায় ৪ কেজি গাঁজা ও ২৯.৮ লিটার মদসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

দৈনিক গণআওয়াজ
আগস্ট ২৭, ২০২৬ ১০:৫২ অপরাহ্ণ
| 83
Link Copied!

এম,এ রাশেদ,স্টাফ রিপোর্টারঃ

বগুড়ায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ৪ কেজি গাঁজা, ২৭ লিটার দেশীয় কেরু মদ ও ২ দশমিক ৮ লিটার বাংলা মদসহ তিনজনকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-১২-এর সিপিএসসি বগুড়া ক্যাম্প। এ সময় মাদক ব্যবসায় ব্যবহৃত একটি স্মার্টফোন, তিনটি বাটন মোবাইল ফোন, ছয়টি সিমকার্ড ও নগদ এক হাজার টাকা জব্দ করা হয়।র‌্যাব-১২ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতেছ গত ২৬ আগস্ট বিকেল সাড়ে ৫টার দিকে বগুড়া সদর থানার চকসূত্রাপুর বাঁশফোর হরিজন কলোনী এলাকায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানে মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করা তিন ব্যক্তিকে আটক করা হয়।‎গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- গোলাম রব্বানী (৩২), পিতা মৃত আব্দুস বাসেত, বাড়ি বগুড়ার শাজাহানপুর উপজেলার চকজোড়া দক্ষিণপাড়া; খোরশেদ (৪৫), পিতা মৃত খাজা মিয়া, বাড়ি গাবতলী উপজেলার সন্ধাবাড়ী; এবং সোহাগ (৩৫), পিতা মৃত জাহাঙ্গীর, বাড়ি বগুড়া সদর উপজেলার সিলিমপুর এলাকায়।‎র‌্যাব জানায়, আটক ব্যক্তিদের কাছ থেকে উদ্ধার করা মাদকদ্রব্যের মধ্যে রয়েছে ৪ কেজি গাঁজা, ২৭ লিটার দেশীয় কেরু মদ এবং ২ দশমিক ৮ লিটার বাংলা মদ। পাশাপাশি মাদক বিক্রির কাজে ব্যবহৃত একটি স্মার্ট মোবাইল ফোন, তিনটি বাটন মোবাইল ফোন, ছয়টি সিমকার্ড এবং নগদ এক হাজার টাকা জব্দ করা হয়েছে।প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ের সঙ্গে জড়িত থাকার বিষয়টি স্বীকার করেছে বলে জানিয়েছে র‌্যাব। তবে তাদের মাদক ব্যবসার সঙ্গে সংশ্লিষ্টতার বিস্তারিত তথ্য এবং এই চক্রের অন্য সদস্যদের বিষয়ে তদন্ত অব্যাহত রয়েছে।‎র‌্যাব-১২-এর সিপিএসসি বগুড়া ক্যাম্পের কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার ফিরোজ আহমেদ বলেন, মাদকদ্রব্যের বিস্তার রোধে র‌্যাবের নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে।

মাদক ব্যবসায়ী ও মাদক সরবরাহের সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনতে ভবিষ্যতে এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে।‎আটক ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য উদ্ধার করা আলামতসহ বগুড়া সদর থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে র‌্যাব।
‎
‎

আরও পড়ুনঃ  পটুয়াখালীতে ১২টি মাদক মামলার আসামী শাহ আলম ৫০ পিস ইয়াবাসহ গ্রেফতার
আজকের সর্বশেষ সবখবর
  • BD IT HOST

  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন
  • Design & Developed by: BD IT HOST