PriyoKhobor-PNG
, , ,
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ট্যুরিজম
  12. দেশজুড়ে
  13. ধর্ম
  14. নির্বাচন
  15. প্রবাসের খবর

আশুগঞ্জে ছিনতাই, ডাকাতি, অস্ত্র ও মাদকসহ ৩৮ মামলার আসামি রাসেল গ্রেপ্তার।

দৈনিক গণআওয়াজ
আগস্ট ২৭, ২০২৬ ৭:২৭ অপরাহ্ণ
| 31
Link Copied!

মস্ত মিয়া:বিশেষ প্রতিনিধি ব্রাহ্মণবাড়িয়া

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে ডাকাতি, দস্যুতা, অস্ত্র ও মাদকসহ বিভিন্ন অভিযোগে ৩৮টি মামলার আসামি রাসেলকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তার কাছ থেকে ৫১টি ইয়াবা ট্যাবলেট ও একটি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।বৃহস্পতিবার (২৭ আগস্ট) দুপুর ১২টা ৪০ মিনিটে আশুগঞ্জ থানা পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে উপজেলার সোনারামপুর এলাকায় লা ভিডা হাসপাতালের পেছন থেকে রাসেলকে গ্রেপ্তার করে।পুলিশের দাবি, গ্রেপ্তারের সময় রাসেলের হেফাজত থেকে ৫১টি ইয়াবা ট্যাবলেট ও একটি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদ ও অনুসন্ধানে রাসেলের বিরুদ্ধে আশুগঞ্জ থানাসহ বিভিন্ন থানায় মোট ৩৮টি মামলার তথ্য পাওয়া গেছে। এসব মামলার মধ্যে ডাকাতির সাতটি, দস্যুতার সাতটি, ডাকাতির প্রস্তুতির নয়টি, বিস্ফোরক আইনে পাঁচটি, মাদকের চারটি, অস্ত্রের তিনটি, চুরির দুটি এবং হত্যা আইনে একটি মামলা রয়েছে।পুলিশ আরও জানায়, রাসেল দীর্ঘদিন ধরে এলাকায় ডাকাতি, দস্যুতা ও চুরিসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত থাকার অভিযোগ রয়েছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

আরও পড়ুনঃ  গোবিন্দগঞ্জে ৩০ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি গ্রেফতার
আজকের সর্বশেষ সবখবর
  • BD IT HOST

  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন
  • Design & Developed by: BD IT HOST