PriyoKhobor-PNG
বৃহস্পতিবার, ২৭শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ১২ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, সন্ধ্যা ৬:৩১
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ট্যুরিজম
  12. দেশজুড়ে
  13. ধর্ম
  14. নির্বাচন
  15. প্রবাসের খবর

হামজা-সামিতকে ছাড়াই আসিয়ান কাপের প্রাথমিক স্কোয়াড ঘোষণা

দৈনিক গণআওয়াজ
আগস্ট ২৬, ২০২৬ ২:২০ অপরাহ্ণ
| 8
Link Copied!

 

আকাশ দাশ সৈকত
বাংলাদেশ জাতীয় ফুটবল দলের দুই তারকা ফুটবলার হামজা দেওয়ান চৌধুরী ও সামিত সোমকে ছাড়াই আসন্ন ফিফা আসিয়ান কাপের জন্য ২৮ সদস্যের প্রাথমিক স্কোয়াড ঘোষণা করেছেন বাংলাদেশ দলের কোচ টমাস ডুলি।সান মারিনোর বিপক্ষে জয় দিয়ে বাংলাদেশ দলের কোচ হিসেবে নিজের যাত্রা শুরু করেছিলেন ডুলি। এবার তাঁর সামনে নতুন এক অধ্যায়। প্রথমবারের মতো ফিফা আসিয়ান কাপে অংশ নিতে যাচ্ছে বাংলাদেশ। টুর্নামেন্টকে সামনে রেখে এরই মধ্যে ২৮ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করা হয়েছে।বাংলাদেশের বাইরে লিগে খেলা হামজা দেওয়ান চৌধুরী, সামিত সোম, ফাহমিদুল ইসলাম ও তারিক কাজীর নাম আনুষ্ঠানিকভাবে ঘোষিত প্রাথমিক স্কোয়াডে না থাকলেও পরবর্তীতে তাঁরা দলের সঙ্গে যোগ দেবেন বলে জানিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।আসিয়ান কাপের জন্য বাংলাদেশের প্রাথমিক স্কোয়াড

মিতুল মারমা, সুজন হোসেন, মেহেদী হাসান শ্রাবণ, আনিসুর রহমান জিকো, তপু বর্মণ, শাকিল আহাদ তপু, বিশ্বনাথ ঘোষ, সাদ উদ্দিন, তাজ উদ্দিন, রহমত মিয়া, আব্দুল্লাহ ওমর, শাকিল হোসেন, ইসা ফয়সাল, জামাল ভূঁইয়া, সোহেল রানা, মো. সোহেল রানা, হৃদয়, শেখ মোরসালিন, সৈয়দ কাজেম শাহ, রাকিব হোসেন, শাহরিয়ার ইমন, ফয়সাল আহমেদ ফাহিম, মনজুরুর রহমান, মিনহাজুল করিম স্বাধীন, মো. ইব্রাহীম, সৌরভ দেওয়ান ও রাব্বি হোসেন রাহুল।

আরও পড়ুনঃ  এবারের বিশ্বকাপ স্মরণীয় করে রাখতে চান জ্যোতিরা
আজকের সর্বশেষ সবখবর
  • BD IT HOST

  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন
  • Design & Developed by: BD IT HOST