
মাহবুব হোসেন মেজর :দিনাজপুর জেলা প্রতিনিধি
২৩ ও ২৪ আগস্ট ২০২৬ তারিখে ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) এর অধীনস্থ বড়গ্রাম, দাইনুর, রসুলপুর বিওপি এবং বিরামপুর বিশেষ ক্যাম্প কর্তৃক পৃথক পৃথক ০৪টি মাদক ও চোরাচালান প্রতিরোধ অভিযান পরিচালনা করে বাংলাদেশর অভ্যন্তরে *৯৫৩ বোতল ভারতীয় ইস্কফ সিরাপ, ৩৫৩ বোতল বাংলাদেশী যৌন উত্তেজক সিরাপ এবং ২ হাজার ৫০০ পিস ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট আটক করতে সক্ষম হয়। *আটককৃত মাদকদ্রব্য ও চোরাচালান মালামালের সর্বমোট র্সিজার মূল্য- ৬ লক্ষ ৩৪ হাজার ৭৫০ /-(ছয় লক্ষ চৌত্রিশ হাজার সাতশত পঞ্চাশ) টাকা।*
ভবিষ্যতেও বিজিবি কর্তৃক ধারাবাহিকভাবে চোরাচালান প্রতিরোধ অভিযান পরিচালনার মাধ্যমে মাদকদ্রব্য ও অন্যান্য চোরাচালানি মালামাল জব্দ এবং সংশ্লিষ্ট আসামিদের আটক কার্যক্রম দৃঢ়তা ও পেশাদারিত্বের সঙ্গে অব্যাহত থাকবে।


