PriyoKhobor-PNG
সোমবার, ২৪শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ৯ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ১১:২২
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ট্যুরিজম
  12. দেশজুড়ে
  13. ধর্ম
  14. নির্বাচন
  15. প্রবাসের খবর

কসবায় ১০ কেজি গাজাঁ ও ১,৪৪০ পিস ইয়াবা সহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার।

দৈনিক গণআওয়াজ
আগস্ট ২৪, ২০২৬ ৯:৫০ অপরাহ্ণ
| 17
Link Copied!

 

বিশেষ প্রতিনিধি ব্রাহ্মণবাড়িয়া:মস্ত মিয়া

ব্রাহ্মণবাড়িয়ার জেলা কসবায় থানায় পৃথক অভিযান চালিয়ে ১০ কেজি গাঁজা ও ১ হাজার ৪৪০ পিস ইয়াবা ট্যাবলেটসহ তিন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় একটি পিকআপ গাড়িও আটক করা হয়েছে।পুলিশ সূত্রে জানা যায়, রোববার (২৩ আগস্ট) রাত ১০টা ১০ মিনিটের দিকে গোপন সংবাদের ভিত্তিতে কসবা থানা পুলিশের একটি দল উপজেলার কুটি ইউনিয়নের কুটি চৌমুহনী এলাকায় অভিযান চালায়। এ সময় একটি পিকআপ গাড়ি আটক করে তল্লাশি করা হলে গাড়ি থেকে ১০ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

এ ঘটনায় আব্দুল মান্নান নামে একজনকে গ্রেপ্তার করা হয়।এরপর একই রাতে রাত ১১টা ১০ মিনিটের দিকে উপজেলার বায়েক ইউনিয়নের হরিপুর এলাকায় অভিযান চালায় পুলিশ। অভিযানে ধৃত আসামির বসতঘর থেকে ১ হাজার ৪৪০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ সময় মো. শফিকুল ইসলাম ও মো. সাইফুল ইসলাম নামে আরও দুজনকে গ্রেপ্তার করা হয়।উদ্ধার করা গাঁজা ও ইয়াবা বিধি মোতাবেক জব্দ তালিকার মাধ্যমে জব্দ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।গ্রেপ্তার ব্যক্তিদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, আব্দুল মান্নানের বিরুদ্ধে এর আগে দুটি মাদক মামলা, শফিকুল ইসলামের বিরুদ্ধে একটি এবং সাইফুল ইসলামের বিরুদ্ধে দুটি মাদক মামলা রয়েছে।গ্রেপ্তার আব্দুল মান্নান নোয়াখালীর সেনবাগ উপজেলার মইজদিপুর গ্রামের মৃত আব্দুল জলিলের ছেলে। বর্তমানে তিনি চট্টগ্রাম নগরের বায়েজিদ বোস্তামী থানার রৌফবাদ কলোনীতে বসবাস করেন।অপর দুজনের মধ্যে মো. শফিকুল ইসলাম কসবা উপজেলার হরিপুর গ্রামের আলী আশরাফের ছেলে এবং মো. সাইফুল ইসলাম একই উপজেলার খাদলা গ্রামের কাদের মিয়ার ছেলে।

এ ঘটনায় কসবা থানায় পৃথক দুটি মাদক মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

আরও পড়ুনঃ  আশুগঞ্জে থানার পুলিশের টোল প্লাজ তল্লাশিতে মিল্ল ১২ কেজিগাজাঁ ও প্রাইভেটকার সহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার।
আজকের সর্বশেষ সবখবর
  • BD IT HOST

  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন
  • Design & Developed by: BD IT HOST