PriyoKhobor-PNG
মঙ্গলবার, ২৫শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ১০ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ১১:৫৭
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ট্যুরিজম
  12. দেশজুড়ে
  13. ধর্ম
  14. নির্বাচন
  15. প্রবাসের খবর
শিরোনাম :

সরকারের নির্বাচনি ইশতেহার বাস্তবায়নের অগ্রগতি জানাতে বগুড়ায় ফ্যামিলি সমাবেশ

দৈনিক গণআওয়াজ
আগস্ট ২৪, ২০২৬ ৪:৩৮ অপরাহ্ণ
| 38
Link Copied!

স্টাফ রিপোর্টারঃএম,এ রাশেদ

সরকারের নির্বাচনি ইশতেহার বাস্তবায়নের অগ্রগতি সম্পর্কে সাধারণ মানুষকে অবহিত করা এবং সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড ও জনকল্যাণমূলক উদ্যোগ সম্পর্কে সচেতনতা বাড়াতে বগুড়ায় ফ্যামিলি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।সোমবার (২৪ আগস্ট) বগুড়া সদর উপজেলার লাহিড়ীপাড়া ইউনিয়ন পরিষদ চত্বরে জেলা তথ্য অফিস, বগুড়া ও গণযোগাযোগ অধিদপ্তর, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের আয়োজনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৪১-বগুড়া-৬ (সদর) আসনের সংসদ সদস্য মো. রেজাউল করিম বাদশা। প্রধান বক্তা ছিলেন বগুড়ার সিনিয়র তথ্য অফিসার মুহাঃ মাহফুজার রহমান।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বগুড়া সদর উপজেলা নির্বাহী অফিসার মো. আব্দুল ওয়াজেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, বগুড়ার উপপরিচালক মো. জিললুর রহমান, সমাজসেবা অধিদপ্তর, বগুড়ার সরকারি পরিচালক মোহাঃ আতাউর রহমান, বগুড়া সদর উপজেলা বিএনপির সভাপতি মাফতুন আহমেদ খান রুবেল, বগুড়া জেলা মহিলা দলের সাধারণ সম্পাদিকা নাজমা আক্তার এবং লাহিড়ীপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. জুলফিকার আবু নাসের।সমাবেশে বক্তারা বলেন, নির্বাচনি ইশতেহারে জনগণের জীবনমান উন্নয়ন, সামাজিক নিরাপত্তা, কর্মসংস্থান, শিক্ষা, স্বাস্থ্যসেবা এবং জনকল্যাণকে গুরুত্ব দেওয়া হয়েছে। এসব প্রতিশ্রুতি বাস্তবায়নে সরকারের নেওয়া বিভিন্ন পদক্ষেপ ও অগ্রগতি সম্পর্কে জনগণকে সরাসরি অবহিত করাই এ ধরনের ফ্যামিলি সমাবেশের অন্যতম উদ্দেশ্য।

বক্তারা আরও বলেন, সরকারের বিভিন্ন উন্নয়ন কর্মসূচির সুফল জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে জনসম্পৃক্ততা ও সচেতনতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। একই সঙ্গে মাদক, বাল্যবিবাহ, গুজব ও সামাজিক অবক্ষয় প্রতিরোধে পরিবার ও সমাজের সম্মিলিত ভূমিকার ওপর গুরুত্বারোপ করা হয়।অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, নারী প্রতিনিধি, সুশীল সমাজের সদস্যসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। বক্তারা সরকারের উন্নয়ন ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডের বিষয়ে জনগণকে তথ্যভিত্তিক ধারণা দেওয়ার পাশাপাশি দেশের উন্নয়নে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান।

আরও পড়ুনঃ  মাদক নির্মূলে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান — এমপি ফাহমিদা হক সাথী
আজকের সর্বশেষ সবখবর
  • BD IT HOST

  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন
  • Design & Developed by: BD IT HOST