PriyoKhobor-PNG
সোমবার, ২৪শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ৯ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, সকাল ৯:৩৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ট্যুরিজম
  12. দেশজুড়ে
  13. ধর্ম
  14. নির্বাচন
  15. প্রবাসের খবর

আখাউড়া থানা পুলিশের অভিযানে ১২ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী ০১ গ্রেপ্তার।

দৈনিক গণআওয়াজ
আগস্ট ২৩, ২০২৬ ১১:০৫ অপরাহ্ণ
| 23
Link Copied!

 

মস্ত মিয়া:বিশেষ প্রতিনিধি ব্রাহ্মণবাড়িয়া

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ১২ কেজি গাঁজাসহ মো. দ্বীন ইসলাম (৩৭) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।রোববার (২৩ আগস্ট) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার উত্তর ইউনিয়নের আজমপুর এলাকায় সিঙ্গারবিল-আখাউড়া সড়কে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।গ্রেপ্তার দ্বীন ইসলাম বিজয়নগর উপজেলার কাশিনগর (আটপাইড় পুকুরপাড়) এলাকার মৃত আবু তাহেরের ছেলে।

আখাউড়া থানা পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে এসআই পুষন সাহা ও এএসআই আবুল হোসেনের নেতৃত্বে পুলিশের একটি দল আজমপুরে আক্তার মিয়ার সিএনজি বডি মিস্ত্রির দোকানের সামনে সড়কে অভিযান চালায়। এ সময় দ্বীন ইসলামকে আটক করে তল্লাশি চালিয়ে তার কাছ থেকে ১২ কেজি গাঁজা উদ্ধার করা হয়।পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, উদ্ধার করা গাঁজা জব্দ করা হয়েছে। এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আখাউড়া থানায় মামলা করা হয়েছে।জেলা পুলিশ জানায়, মাদকবিরোধী অভিযান অব্যাহত রয়েছে।

আরও পড়ুনঃ  চাঁপাইনবাবগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে ২১ জন গ্রেপ্তার, উদ্ধার ইয়াবা-গাঁজা ও চোলাই মদ
আজকের সর্বশেষ সবখবর
  • BD IT HOST

  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন
  • Design & Developed by: BD IT HOST