PriyoKhobor-PNG
শুক্রবার, ১০ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৬শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ, ভোর ৫:৩৪
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ট্যুরিজম
  12. দেশজুড়ে
  13. ধর্ম
  14. নির্বাচন
  15. প্রবাসের খবর

২৬০০০–৭০০০০ টাকা বেতনে ৫ পদে নিয়োগ দেবে ডাচ্‌-বাংলা ব্যাংক

দৈনিক গণআওয়াজ
সেপ্টেম্বর ১৬, ২০২৪ ৫:৫৫ অপরাহ্ণ
| 18
Link Copied!

বেসরকারি ডাচ্‌-বাংলা ব্যাংক সম্প্রতি পাঁচ পদে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি দিয়েছে। এ ব্যাংকে ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসার (এমটিও), অ্যাসিস্ট্যান্ট অফিসার (এও), ট্রেইনি অফিসার সেলস (টিও–সেলস), ট্রেইনি ক্যাশ অফিসার (টিসিও), সেলস ম্যানেজার (এসএম) পদে নিয়োগ দেওয়া হবে।

এ পদগুলোতে যোগ্যতা পূরণ সাপেক্ষে যোগ দিতে পারবেন যে কেউ। আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে। তবে একাধিক পদে আবেদনের সুযোগ নেই।

১. পদের নাম: ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসার

শিক্ষাগত যোগ্যতা: ন্যূনতম চারটি প্রথম শ্রেণি বা বিভাগসহ যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি

শর্ত: প্রার্থীকে দেশের যে কোনো স্থানে কাজ করার মানসিকতা থাকতে হবে

সুযোগ-সুবিধা: শিক্ষানবিশকালে বেতন হবে ৭০,০০০ টাকা। শিক্ষানবিশকাল সফলভাবে শেষ করার পর ‘সিনিয়র অফিসার’ হিসেবে স্থায়ী হবেন। তখন মাসিক মোট ৮০,৮১৫ টাকা বেতন পাবেন।

২. পদের নাম: অ্যাসিস্ট্যান্ট অফিসার

শিক্ষাগত যোগ্যতা: ন্যূনতম তিনটি প্রথম শ্রেণি বা বিভাগসহ যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি। শিক্ষাজীবনে কোনো পর্যায়েই তৃতীয় বিভাগ বা শ্রেণি গ্রহণযোগ্য নয়

শর্ত: প্রার্থীকে দেশের যে কোনো স্থানের গ্রামীণ এলাকায় অবস্থিত ব্যাংকের শাখা বা উপশাখায় পদায়ন করা হবে।

সুযোগ-সুবিধা: শিক্ষানবিশকালে বেতন হবে ৪০,০০০ টাকা। শিক্ষানবিশকাল সফলভাবে শেষ করার পর চাকরিতে স্থায়ী হবে। তখন নানা সুবিধাসহ মাসিক মোট ৪৯,৪০৫ টাকা বেতন পাবেন।

৩. পদের নাম: ট্রেইনি অফিসার সেলস

শিক্ষাগত যোগ্যতা: ন্যূনতম তিনটি প্রথম শ্রেণি বা বিভাগসহ যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি। শিক্ষাজীবনের কোনো পর্যায়েই তৃতীয় বিভাগ বা শ্রেণি গ্রহণযোগ্য নয়

শর্ত: প্রার্থীদের ডিপোজিট সংগ্রহসহ রিটেইল বা এসএমই লোন প্রদান এবং ক্রেডিট বা প্রিপেইড কার্ড বিক্রির উদ্দেশ্যে দেশের উপজেলা পর্যায়ে পদায়ন করা হবে

সুযোগ-সুবিধা: শিক্ষানবিশকালে বেতন পাবেন ৩৫,০০০ টাকা। শিক্ষানবিশকাল সফলভাবে শেষ করার পরে চাকরিতে স্থায়ী হবে। স্থায়ী হওয়ার পরে নানা সুবিধাসহ মাসিক মোট ৪৫,৮৫৯ টাকা বেতন পাবেন।

আরও পড়ুনঃ  ডা. শাহাদাতকে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ঘোষণা

৪. পদের নাম: ট্রেইনি ক্যাশ অফিসার

শিক্ষাগত যোগ্যতা: স্বীকৃত যে কোনো বিশ্ববিদ্যালয় থেকে যে কোনো বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। শিক্ষাজীবনের কোনো পর্যায়েই তৃতীয় বিভাগ বা শ্রেণি গ্রহণযোগ্য নয়।

শর্ত: প্রার্থীকে সিলেট অঞ্চলে অবস্থিত ব্যাংকের শাখা–উপশাখায় পদায়ন করা হবে।

সুযোগ-সুবিধা: শিক্ষানবিশকালে বেতন পাবেন ২৬,০০০ টাকা। শিক্ষানবিশকাল সফলভাবে শেষ করার পরে চাকরিতে প্রার্থী নিয়মিত হবেন। স্থায়ী হওয়ার পরে নানা সুবিধাসহ মাসিক মোট ৩৬,০৩৯ টাকা বেতন পাবেন।

৫. পদের নাম: সেলস ম্যানেজার

শিক্ষাগত যোগ্যতা: স্বীকৃত যে কোনো বিশ্ববিদ্যালয় থেকে যে কোনো বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। শিক্ষাজীবনে কোনো পর্যায়েই তৃতীয় বিভাগ বা শ্রেণি গ্রহণযোগ্য নয়।

শর্ত: প্রার্থীকে দেশের যে কোনো স্থানের প্রত্যন্ত গ্রামীণ এলাকায় অবস্থিত এজেন্ট ব্যাংকিং বিভাগের অধীনে কাজের জন্য পদায়ন করা হবে।

সুযোগ-সুবিধা: শিক্ষানবিশকালে বেতন পাবেন ৩২,০০০ টাকা। শিক্ষানবিশকাল সফলভাবে শেষ করার পরে চাকরিতে স্থায়ী হবেন প্রার্থী। তখন নানা সুবিধাসহ মাসিক মোট ৪২,১৩০ টাকা বেতন পাবেন।

বয়সসীমা: ৩০ বছর। বীর মুক্তিযোদ্ধার সন্তানদের ক্ষেত্রে সর্বোচ্চ বয়সসীমা ৩২ বছর।

আবেদনের শেষ দিন: ৪ অক্টোবর,২০২৪।

আগ্রহী প্রার্থীরা ওয়েবসাইট থেকে আবেদনপত্র পূরণ করতে পারবেন।

বিস্তারিত দেখুন এখানে

২৬০০০–৭০০০০ টাকা বেতনে ৫ পদে নিয়োগ দেবে ডাচ্‌-বাংলা ব্যাংক

প্রিয়খবর/নয়ন

আজকের সর্বশেষ সবখবর
  • BD IT HOST

  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন
  • Design & Developed by: BD IT HOST