PriyoKhobor-PNG
রবিবার, ২৩শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ৮ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, দুপুর ২:৩৭
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ট্যুরিজম
  12. দেশজুড়ে
  13. ধর্ম
  14. নির্বাচন
  15. প্রবাসের খবর

জয়পুরহাটের ক্ষেতলালে ১৯ স্মার্টফোন, ১০০০ সিম ও এটিএম কার্ড সহ অনলাইন জুয়ার মাস্টার এজেন্ট গ্রেপ্তার

দৈনিক গণআওয়াজ
আগস্ট ২৩, ২০২৬ ১:১০ অপরাহ্ণ
| 13
Link Copied!

 

​জয়পুরহাট প্রতিনিধি

জয়পুরহাটের ক্ষেতলালে জেলা গোয়েন্দা শাখার (ডিবি) এক বিশেষ অভিযানে বিপুল পরিমাণ স্মার্টফোন, ব্যবহৃত সিমকার্ড ও এটিএম কার্ডসহ অনলাইন জুয়ার এক মাস্টার মোরসালিন মন্ডল নামে এজেন্টকে গ্রেপ্তার করা হয়েছে।​(২২ আগস্ট) ক্ষেতলাল উপজেলার বড়াইল ইউনিয়নের বাখেড়া কোমড়গাড়ী গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়।​গ্রেপ্তারকৃত আসামির নাম মোঃ মোরসালিন মন্ডল (২৭)। তিনি ক্ষেতলাল পৌর এলাকার রামপুরা গ্রামের মোঃ আব্দুল করিমের ছেলে।

​ডিবি পুলিশ সূত্রে জানা যায়, অনলাইন জুয়াবিরোধী বিশেষ অভিযানের অংশ হিসেবে গোয়েন্দা শাখার একটি চৌকস দল বাখেড়া কোমড়গাড়ী গ্রামের রাশিদুল মন্ডলের বসতবাড়িতে অভিযান চালায়। সেখানে অনলাইনে জুয়া খেলা অবস্থায় মোরসালিনকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়।​অভিযানকালে আসামির হেফাজত থেকে অনলাইন জুয়ায় ব্যবহৃত ১৯টি স্মার্টফোন ১,০০০টি বিভিন্ন অপারেটরের সিমকার্ড এবং ৭টি এটিএম কার্ড জব্দ করে পুলিশ।অভিযানের বিষয়ে নিশ্চিত করে জয়পুরহাট জেলা গোয়েন্দা শাখার পরিদর্শক আসাদুজ্জামান জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃত ব্যক্তি দীর্ঘদিন ধরে অনলাইনে জুয়ার মাস্টার এজেন্ট হিসেবে অবৈধ লেনদেন চালিয়ে আসছিল বলে স্বীকার করেছে। আসামির বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে নিয়মিত মামলা করে আদালতে সোপর্দ করা হয়েছে।

আরও পড়ুনঃ  গাজীপুরে দুই বিদেশি পিস্তল ও গুলিসহ অস্ত্রধারী গ্রেপ্তার
আজকের সর্বশেষ সবখবর
  • BD IT HOST

  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন
  • Design & Developed by: BD IT HOST