PriyoKhobor-PNG
রবিবার, ২৩শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ৮ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, সকাল ৭:৫৭
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ট্যুরিজম
  12. দেশজুড়ে
  13. ধর্ম
  14. নির্বাচন
  15. প্রবাসের খবর
শিরোনাম :

বগুড়ার সোনাতলায় গাঁজা ও টাপেন্টাডলসহ দুইজন গ্রেপ্তার ভ্রাম্যমাণ আদালতে সাজা

দৈনিক গণআওয়াজ
আগস্ট ২২, ২০২৬ ৯:৩৪ অপরাহ্ণ
| 39
Link Copied!

স্টাফ রিপোর্টারঃএম,এ রাশেদ

বগুড়ার সোনাতলা উপজেলায় মাদকবিরোধী অভিযান চালিয়ে গাঁজা ও টাপেন্টাডল ট্যাবলেটসহ দুই যুবককে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি), বগুড়া। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়েছে।
শনিবার (২২ আগস্ট) দুপুর ২টার দিকে উপজেলার গড়ফতেপুর এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
গ্রেফতারকৃত হলেন-সোনাতলা উপজেলার গড়ফতেপুর গ্রামের রফিকুল ইসলামের ছেলে মো. সেলিম (৩০) এবং একই এলাকার তসলিম উদ্দিনের ছেলে মো. আতিক হাসান (২৮)।
ডিএনসি, বগুড়ার ‘ক’ সার্কেলের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে গড়ফতেপুর এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানে তাদের কাছ থেকে ২ গ্রাম গাঁজা ও একটি টাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।
অভিযানকালে সোনাতলা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জুয়েল মিয়ার নেতৃত্বে ঘটনাস্থলেই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। আদালত মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মো. সেলিমকে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড এবং মো. আতিক হাসানকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড প্রদান করেন।
ডিএনসি সূত্রে জানা যায়, অভিযানে উদ্ধার করা মাদকদ্রব্য আদালতের নির্দেশনা অনুযায়ী ঘটনাস্থলেই ধ্বংস করা হয়েছে।
মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ কেনাবেচা রোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। মাদকমুক্ত সমাজ গঠনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি সর্বস্তরের মানুষের সহযোগিতার ওপরও গুরুত্বারোপ করা হয়েছে।

আরও পড়ুনঃ  মিরপুর মডেল থানার অভিযানে গ্রেপ্তার ৪৪
আজকের সর্বশেষ সবখবর
  • BD IT HOST

  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন
  • Design & Developed by: BD IT HOST