PriyoKhobor-PNG
মঙ্গলবার, ২৫শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ১০ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ৯:৩০
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ট্যুরিজম
  12. দেশজুড়ে
  13. ধর্ম
  14. নির্বাচন
  15. প্রবাসের খবর

শাকবাড়িয়া নদীতে ট্রলার ডুবিতে ৯ পর্যটক উদ্ধার

দৈনিক গণআওয়াজ
আগস্ট ২২, ২০২৬ ২:২২ অপরাহ্ণ
| 27
Link Copied!

কয়রা (খুলনা)প্রতিনিধি :

খুলনার কয়রা উপজেলার শাকবাড়িয়া নদীর সিংহেরটেক এলাকায় একটি পর্যটকবাহী কাঠের ইঞ্জিনচালিত ট্রলার ডুবে গেছে। এ সময় নৌকায় থাকা নয় পর্যটককে দ্রুত উদ্ধার করে জীবন রক্ষা করেছে নৌ পুলিশ।শুক্রবার (২১ আগস্ট) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার সিংহেরটেক এলাকায় শাকবাড়িয়া নদীতে এ ঘটনা ঘটে।নৌ পুলিশ সূত্রে জানা যায়, আংটিহারা নৌ পুলিশ ফাঁড়ির একটি টহল দল দিবাকালীন নৌ টহলে থাকা অবস্থায় ৯৯৯-এর মাধ্যমে খবর পায়, কয়রা থানাধীন সিংহেরটেক এলাকায় শাকবাড়িয়া নদীতে কয়েকজন পর্যটকসহ একটি কাঠের ইঞ্জিনচালিত ট্রলার ডুবে গেছে। খবর পেয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করে তাদের নির্দেশনা অনুযায়ী দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় টহল দল।আংটিহারা নৌ পুলিশ ফাঁড়ির এসআই এসএম দিদারুল ইসলামের নেতৃত্বে এএসআই মোহাম্মদ সাদ্দাম হোসেনসহ পুলিশের সদস্যরা উদ্ধার অভিযানে অংশ নেন।ঘটনাস্থলে গিয়ে তারা দেখেন তিনজন নৌকা ধরে নদীতে ভাসছেন এবং অপর ছয়জন নদীর মধ্যে থাকা গাছের ডাল ধরে ঝুলে আছেন। পরে নৌ পুলিশের সদস্যরা দ্রুত তাদের নদী থেকে উদ্ধার করে টহল নৌকায় তুলে নেন।উদ্ধার হওয়া ব্যক্তিরা হলেন নৌকার মাঝি সাতক্ষীরার শ্যামনগর উপজেলার নাপিতখালী এলাকার কিসমত আলী (৪৮), নাঈম হোসেন (২২), রাকিবুল হাসান (১৮), মো. আশিক (২৫), মো. পলাশ হোসেন (২৩), মো. শাহীন (২৫), ইমামুল হোসেন (২৫), যশোরের বেনাপোল পৌরসভার কাগজপুকুর এলাকার মো. গালিব (২৫) ও মো. আব্দুল্যাহ (২২)।প্রাথমিক জিজ্ঞাসাবাদে উদ্ধার হওয়া পর্যটকরা জানান, তারা শুক্রবার দুপুর আড়াই টার দিকে সাতক্ষীরার শ্যামনগর উপজেলার নাপিতখালী এলাকা থেকে আংটিহারা ও সুন্দরবনের আশপাশের এলাকা ভ্রমণের উদ্দেশ্যে ট্রলারে রওনা হন। ঘোরাফেরা শেষে বিকেল সোয়া ৫টার দিকে সিংহেরটেক এলাকায় শাকবাড়িয়া নদীর মাঝামাঝি পৌঁছালে হঠাৎ নৌকার নিয়ন্ত্রণ হারিয়ে সেটি ডুবে যায়।আংটিহারা নৌ- পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোঃ ফারুক হোসেন জানান, আমরা বিষয়টি জানতে পেরে ঘটনাস্থলে দ্রুত টহল দল প্রেরণ করি। উদ্ধারকারী টহল দলের তৎপরতায় দ্রুত উদ্ধার করা সম্ভব হয়েছে।তবে কোনো হতাহত বা নিখোঁজের ঘটনা ঘটেনি।

আরও পড়ুনঃ  কুড়িগ্রাম রাজারহাটে ‘ভূমি সেবা সপ্তাহ ২০২৬’উদ্বোধন।
আজকের সর্বশেষ সবখবর
  • BD IT HOST

  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন
  • Design & Developed by: BD IT HOST