PriyoKhobor-PNG
সোমবার, ৩১শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৬ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ১১:৪৭
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ট্যুরিজম
  12. দেশজুড়ে
  13. ধর্ম
  14. নির্বাচন
  15. প্রবাসের খবর

নোঙর বাংলাদেশ ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখায় ও উপদেষ্টা ৮৪ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

দৈনিক গণআওয়াজ
আগস্ট ২২, ২০২৬ ১:৩৭ অপরাহ্ণ
| 41
Link Copied!

মস্ত মিয়া;বিশেষ প্রতিনিধি ব্রাহ্মণবাড়িয়া

নদী, জলাশয়, পরিবেশ ও প্রকৃতি রক্ষায় কাজ করা সামাজিক সংগঠন নোঙর বাংলাদেশ-এর ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার ৭৩ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন করা হয়েছে। একই সঙ্গে ১১ সদস্যবিশিষ্ট উপদেষ্টা পরিষদও গঠন করা হয়েছে। এতে ব্রাহ্মণবাড়িয়া জেলা নোঙরে মোট ৮৪ সদস্য বিশিষ্ট কমিটি গঠন হয়েছে।বৃহস্পতিবার (২০ আগস্ট) সকাল সাড়ে ১০টায় ঢাকায় জাতীয় প্রেসক্লাবে আনুষ্ঠানিকভাবে নোঙর বাংলাদেশের চেয়ারম্যান সুমন শামস ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন দেন।

অনুষ্ঠানে ব্রাহ্মণবাড়িয়া জেলা কমিটির নবনির্বাচিত সভাপতি অবসরপ্রাপ্ত শিক্ষক মো. মনির হোসেন, সিনিয়র সহ-সভাপতি মো. ছগির আহম্মেদ কাজল, সাধারণ সম্পাদক মোহাম্মদ নজরুল ইসলাম ভূইয়া (বিল্লাল), যুগ্ম-সাধারণ সম্পাদক মোজাম্মেল চৌধুরী, সাংগঠনিক সম্পাদক কামাল উদ্দিন, অর্থ ও তহবিল বিষয়ক সম্পাদক আশিক মান্নান হিমেলসহ কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।নতুন কমিটিতে অবসরপ্রাপ্ত শিক্ষক মো. মনির হোসেনকে সভাপতি এবং মোহাম্মদ নজরুল ইসলাম ভূইয়া (বিল্লাল) কে সাধারণ সম্পাদক করা হয়েছে। সিনিয়র সহ-সভাপতি হয়েছেন মো. ছগির আহম্মেদ কাজল।সহ-সভাপতি পদে রয়েছেন মোশারফ হোসেন, সাহাদৎ হোসেন (প্রথম আলো), শামীমা বাছির স্মৃতি, উম্মে সালমা হেপি ও অ্যাডভোকেট জেসমিন আক্তার।যুগ্ম-সাধারণ সম্পাদক পদে রয়েছেন মোজাম্মেল চৌধুরী, শাহ মাহমুদা আক্তার সুখি, এম এ মোমেন ও ফরহাদ সরকার। সাংগঠনিক সম্পাদক করা হয়েছে কামাল উদ্দিনকে। সহ-সাংগঠনিক সম্পাদক হিসেবে রয়েছেন কামরুল হাছান খান মাসুদ, সামসুর রহমান মুনাউর (সজিব), মুফতি মাও. এনামুল হাসান ও জেসমিন আক্তার।
তথ্য ও প্রযুক্তি সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন সোহেল সরকার (দি,ইস্টার্ন মিডিয়া) এবং সহ-তথ্য ও প্রযুক্তি সম্পাদক হয়েছেন খাইরুল কবির (বিজয় টিভি)। আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট সৈয়দ মাহমুদুল হাসান রিয়াদ এবং সহ-আইন বিষয়ক সম্পাদক মো. রফিকুল ইসলাম এলএলবি।অর্থ ও তহবিল বিষয়ক সম্পাদক আশিক মান্নান হিমেল (মাছরাঙ্গা টেলিভিশন), দপ্তর সম্পাদক আবুল হাসনাত অপু, সমাজকল্যাণ ও ত্রাণ সম্পাদক সোহেল খান, শিক্ষা, সাহিত্য ও পাঠাগার সম্পাদক জিয়া আমিন, প্রচার ও প্রকাশনা সম্পাদক আল মামুন (চ্যানেল-9), সহ-প্রচার সম্পাদক আব্দুল্লাহ আল নাঈম এবং ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক শাহাদাত হোসেন সোহেল (সিঙ্গার)।
এ ছাড়া সহ-ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক সানজিদা শারমিন ফ্লোরা, স্বাস্থ্য ও পরিবেশ বিষয়ক সম্পাদক ডা. সারমিন সুলতানা টুনটুন, মহিলা ও শিশু বিষয়ক সম্পাদক পদে কুহিনূর আক্তার ও কবি নাছিমা আক্তার, আপ্যায়ন সম্পাদক আবু নাছের রতন এবং সহ-আপ্যায়ন সম্পাদক মাজহারুল আহম্মেদ চৌধুরী (মঞ্জু) দায়িত্ব পেয়েছেন।

কমিটিতে বিভিন্ন শ্রেণি-পেশার আরও ৩৯ জনকে নির্বাহী সদস্য হিসেবে রাখা হয়েছে।তাঁদের মধ্যে সাংবাদিক, শিক্ষক, আইনজীবী, ক্রীড়াবিদ, ব্যবসায়ী ও বিভিন্ন পেশাজীবী রয়েছেন।১১ সদস্যের উপদেষ্টা পরিষদ ,নোঙর বাংলাদেশের ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার ১১ সদস্যবিশিষ্ট উপদেষ্টা পরিষদে রয়েছেন ডা. মো. আক্তার হোসেন, কবি দেওয়ান মারুফ, আল আমিন শাহিন (বাংলা টিভি), ইব্রাহিম খান ছাদাৎ, মো. সেলিম স্যার, আজিজুর রহমান স্যার, খাইরুল হাসান, মফিজুর রহমান লিমন (আমার দেশ), আব্দুল মালেক, সৈয়দ তৈয়মুর ও মনির হোসেন।যৌথ স্বাক্ষরে কমিটি অনুমোদনকালে নোঙর বাংলাদেশ চেয়ারম্যান সুমন শামস ও মোঃ আব্দুর রহিম সাধারণ সম্পাদক কেন্দ্রীয় কমিটির বক্তব্য বলেন, আমরা বিশ্বাস করি,ব্রাহ্মণবাড়িয়া জেলা নতুন কমিটির সদস্যরা সততা, নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করবেন। জলাশয়, খাল-বিল ও নদী রক্ষার পাশাপাশি দেশের পরিবেশ ও প্রকৃতি সংরক্ষণে এ কমিটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

নতুন কমিটির সভাপতি মো. মনির হোসেন ও সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলাম ভূইয়া (বিল্লাল) বলেন, নদী-নালা, খাল-বিল, জলাশয় ও পরিবেশ রক্ষায় জনসচেতনতা বৃদ্ধি, দখল ও দূষণের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলা এবং প্রকৃতি ও জীববৈচিত্র্য সংরক্ষণে নোঙর বাংলাদেশ ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখা আরও সক্রিয়ভাবে কাজ করবে।
তাঁরা বলেন, ‘নদী বাঁচাও, দেশ বাঁচাও, প্রকৃতি বাঁচাও’এই প্রত্যয়কে সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়ার নদী, জলাশয় ও প্রাকৃতিক পরিবেশ রক্ষায় ঐক্যবদ্ধভাবে কাজ করা হবে।নতুন কমিটির নেতৃবৃন্দ সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল করতে সদস্য, পরিবেশকর্মী, সাংবাদিক, শিক্ষক, আইনজীবী, শিক্ষার্থীসহ সর্বস্তরের মানুষের সহযোগিতা কামনা করেছেন।

আরও পড়ুনঃ  বেলাবো উপজেলা  মিলনায়তনে ৩৬৬ অসহায় পরিবারের হাতে ফ্যামিলি কার্ড তুলে দিলেন স্বাস্থ্যমন্ত্রী বকুল
আজকের সর্বশেষ সবখবর
  • BD IT HOST

  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন
  • Design & Developed by: BD IT HOST